এক্সপ্লোর

Malda News: বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার, স্বনির্ভর হচ্ছেন মহিলারা, অভিনব উদ্যোগ মালদায়

Malda Organic Fertiliser: মালদা জেলার বামনগোলা ব্লকের কুমারপুর শ্মশান লাগোয়া গ্রামাঞ্চল থেকে দুই পুরসভা এলাকা, ইংরেজবাজার, পুরাতন মালদাতেও জৈব সার তৈরির কাজ গতি পেয়েছে।

করুণাময় সিংহ, বামনগোলা: কৃষিকাজ নাকি উঠে যেতে বসেছে দেশ থেকে। প্রায়শই এমন আশঙ্কা শোনা যায় ইতিউতি। সেই আবহেই কৃষিকাজকে এগিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মালদার মহিলারা। বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করছেন তাঁরা। আর সেই বর্জ্য দিয়েই তৈরি হচ্ছে জৈব সার। বর্জ্য থেকে জৈব সার প্রস্তুতকারক ইউনিটও চালু হয়েছে মালদায়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে জোর গতিতে চলছে কাজ। তাতে কৃষিকার্যের জন্য প্রয়োজনীয় সারের জোগান যেমন মিলছে, তেমনই মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। (Malda News) জেলা প্রশাসনও তাই আশাবাদী এই কাজ নিয়ে।

মালদা জেলার বামনগোলা ব্লকের কুমারপুর শ্মশান লাগোয়া গ্রামাঞ্চল থেকে দুই পুরসভা এলাকা, ইংরেজবাজার, পুরাতন মালদাতেও জৈব সার তৈরির কাজ গতি পেয়েছে। স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করছেন মহিলারা। যে কারণে পুরসভার তরফে প্রত্যেক বাড়ি পিছু দু'টি করে প্লাস্টিকের ঢাকনা দেওয়া বালতি দেওয়া হয়েছে, যাতে একটিতে পচনশীল এবং অন্যটিতে প্লাস্টিক-জাতীয় বর্জ্য ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পৃথক ভাবে সেই বালতি ভর্তি বর্জ্য সংগ্রহ করে তৈরি হচ্ছে জৈব সার। (Malda Organic Fertiliser)

এই প্রকল্পের রূপায়ণে কোনও খামতি রাখা হচ্ছে না। এলাকার বাসিন্দাদের এ ব্যাপারে উৎসাহ জোগানো হচ্ছে বলে জানিয়েছেন মালদা পুরসভা কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, গ্রামীণ এলাকাগুলিতে বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির কাজ শুরু হয়েছে। বামনগোলা ব্লকের পাকুয়াহাট, জগদল্লা গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রাম নিয়ে জৈব সার তৈরির একটি ইউনিট চালু হয়েছে।  স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করছেন সেখানে। তাঁরা বর্জ্য পদার্থ পৃথক ভাবে রাখার জন্য গ্রামবাসীদের সতর্কও করছেন। 

আরও পড়ুন: হাওড়ায় দামোদরের চর চুরিতে নাম জড়াল TMC নেতার, হাইকোর্টে যাওয়ার কথা ভাবছে BJP

পরে ওই আবর্জনা সংগ্রহ করে ইউনিটে নিয়ে গিয়ে জমা করছেন। সেখানেই তৈরি হচ্ছে জৈব সার। বামনগোলার মতো কালিয়াচক, ইংরেজবাজার, পুরাতন মালদা, চাঁচল ব্লকেও প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশআসনের কর্তারা। জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া জানিয়েছেব, জেলার ১৫টি ব্লক এবং দুই পুরসভা এলাকার উদ্যমেই জোর গতিতে কাজ চলছে। এর ফলে এলাকায় বর্জ্য পদার্থের পরিমাণ যেমন কমবে, কৃষিকাজে কাজে লাগবে এই জৈব সার আবার মহিলাদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget