এক্সপ্লোর

Mamata Banerjee : দিল্লিতে কংগ্রেস-সিপিএমের সঙ্গে একমঞ্চে, বাংলায় কী অবস্থান, স্পষ্ট করলেন মমতা

Mamata Banerjee On BJP Congress TMC : বাংলার কংগ্রেসের সঙ্গে তৃণমূলে জোটের কি কোনও সম্ভাবনাই নেই? স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়, কলকাতা :চলতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে তৃতীয়বারের জন্য বৈঠকে বসছে বিরোধী জোট INDIA। তার আগে, আগামী লোকসভা নির্বাচনে, বিরোধী জোট নিয়ে বাংলায় তৃণমূলের অবস্থান কি স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী? জাতীয় স্তরে জোট হলেও, বাংলায় কি একাই লড়বে তৃণমূল? ৪২টি আসনেই কি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা? বাংলার কংগ্রেসের সঙ্গে তৃণমূলে জোটের কি কোনও সম্ভাবনাই নেই? 

বাংলায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও সিপিএমের তৃণমূলের প্রতি আক্রমণাত্মক মনোভাবের জেরেই কি মুম্বইয়ের বৈঠকের আগে ঠারেঠোরে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? সোমবার TMCP র প্রতিষ্ঠা-দিবসের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন এক যোগে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে আক্রমণ করে। বললেন, ' আর এখন নতুন লাল হয়েছে। নতুন আবির মেখেছে। গেরুয়া একদিকে, লাল একদিকে। মানে সিপিএম। সিপিএম, কংগ্রেস আর বিজেপি এখানে লালে লাল হয়েছে। লাল হলুদ মিলে গেছে। সব কাক যখন একসঙ্গে কা কা করে ডাকে, তখন ওরাও ডাকছে। কা কা কা। কুহু ডাকতে পারে না।' তিনি আরও বলেন, বাংলায় স্লোগান হবে 'জয় বাংলা'। দিল্লিতে জয় ইন্ডিয়া বাংলাই ইন্ডিয়াকে পথ দেখাবে।

সিপিএম ও কংগ্রেসও ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, বাংলায় তাদের লড়াই বিজেপি এবং তৃণমূল দু'দলের বিরুদ্ধে। সেই লক্ষ্যে আসন্ন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির প্রার্থীর বিরুদ্ধে একজোট হয়ে প্রার্থীও দিয়েছে বাম-কংগ্রেস জোট! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ' বাংলায় কংগ্রেসের নতুন উদ্যমে, নতুনভাবে পুনরুত্থান শুরু হয়ে গেছে। সেই পুনরুত্থানে আতঙ্কিত মমতা ব্যানার্জি কংগ্রেসের পা ধরে বাঁচার চেষ্টা করছেন, এটা মনে রাখবেন। আমি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি বলে যাচ্ছি, আমাদের লড়াই এই পশ্চিমবঙ্গে ও ভারতবর্ষে একদিকে বিজেপি ও আরেকদিকে টিএমসির বিরুদ্ধে।'                     

অন্যদিকে, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোমবার মহাজাতি সদনের অনুষ্ঠানে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে মারধরের চেষ্টা, ধস্তাধস্তির জেরে ব্যাপক গন্ডগোল বাধে। চলে ধস্তাধস্তি, কৌস্তভকে লক্ষ্য় করে কটূক্তি। 

আরও পড়ুন :                   

'বাজির কারখানা'য় তরল রাসায়নিক, স্টোনচিপ, অত্যাধুনিক যন্ত্রপাতি, কী তৈরি হত? কী বলছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget