এক্সপ্লোর

Nadia News: প্রায় ১ মাস পানীয় জল সরবরাহ বন্ধ নদিয়ার এই গ্রামে, স্মৃতির শহরে শাহ-র ভাষণ !

নদিয়ার প্রায় ধানতলা থানা থানার রঘুনাথপুর হিজুলী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একাধিক গ্রামে এক মাস পানীয় জল সরবরাহ বন্ধ।

সুজিত মণ্ডল, নদিয়াঃ প্রায় এক মাস পানীয় জল সরবরাহ বন্ধ। অতিষ্ট গ্রামবাসীরা। দ্রুত সমাধানের আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানের। রয়েছে পানীয় জলের কল, অথচ নেই জলের পরিষেবা (Drinking Water)। প্রায় একমাস ধরে পানীয় জল না পেয়ে সমস্যায় অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসীরা।নদিয়ার (Nadia) ধানতলা থানার রঘুনাথপুর হিজুলী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একাধিক গ্রামের বাসিন্দারা রীতিমতো সমস্যায় পড়েছেন। অভ্যাসে পরিণত হওয়া পরিস্রুত পানীয় জল না পেয়ে, স্বাভাবিকভাবেই ক্ষোভ সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের। অনেকে সামর্থ্য অনুযায়ী কেনা পানীয় জল ব্যবহার করছেন। বাধ্য হয়ে অনেককে আবার টিউবওয়েলের জল পুনরায় পান করতে হচ্ছে। যদিও দ্রুত মেরামতির জন্য জল সরবরাহ দপ্তর অর্থাৎ পিএইচই-র আধিকারিকদের জানানো হয়েছে।

আরও পড়ুন,

সুখবর ! করোনা আবহ কাটিয়ে ফের সাড়ম্বরে শুরু হচ্ছে মহিষাদলের রথের মেলা

অভিযোগ, রঘুনাথপুর হিজুলী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর, জাফরনগর, কাটারি, কৃষ্ণপুরসহ বেশ কয়েকটি গ্রামে পরিস্রুত পানীয় জল সরবরাহ গত প্রায় এক মাস ধরে বন্ধ। গত প্রায় ৩ মাস আগে ওই পঞ্চায়েতের অধীনস্থ পরিস্রুত পানীয় জলের সরবরাহের জন্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় জল সংযোগের লাইন। ২ মাস ঠিকঠাক পানীয় জলের পরিষেবা পাওয়া গেলেও, প্রায় এক মাস পরিস্রুত পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। অভ্যাসে পরিণত হওয়া পরিস্রুত পানীয় জল না পেয়ে, স্বাভাবিকভাবেই ক্ষোভ সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের। অনেকে সামর্থ্য অনুযায়ী কেনা পানীয় জল ব্যবহার করছেন। বাধ্য হয়ে অনেককে আবার টিউবওয়েলের জল পুনরায় পান করতে হচ্ছে। তাঁদের দাবি, অবিলম্বে পানীয় জলের পরিষেবা চালু করা হোক।

যদিও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়ে রঘুনাথপুর হিজুলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়প্রকাশ লস্কর অবশ্য জানিয়েছেন, জল সরবরাহের একটি পাইপ একই জায়গায় বেশ কয়েকবার ফাটল ধরেছে। এর আগে দু-দুবার মেরামতিও হয়েছে। তবে নতুন করে একই সমস্যার কারণে জল সরবরাহ করা সম্ভবপর হচ্ছে না। যদিও দ্রুত মেরামতির জন্য জল সরবরাহ দপ্তর অর্থাৎ পিএইচই-র আধিকারিকদের জানানো হয়েছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। প্রসঙ্গত, এই জল সরবারহ নিয়েই একুশের বিধানসভা নির্বাচনে হাতিয়ার করে বিজেপির ডবল ইঞ্জিন সরকার গড়ার স্বপ্ন দেখিয়েছিল শাহ-মোদীরা। যদিও তা ধোপে না টিকলেও, তৃণমূলের তৃতীয়বার সরকার গঠনের পর ফের একই জায়গায় এসে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জলসঙ্কট, বলে চাপান উতোর রাজনৈতিক মহলে। 

সেরা শিরোনাম

Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Kunal Ghosh on Agnimitra Paul Park Street Incident: ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের
ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget