এক্সপ্লোর

Odisha Train Accident : ফাটা মাথা নিয়ে মৃতদেহের স্তূপের ওপর দিয়ে হেঁটে ফিরেছেন পরিযায়ী শ্রমিক পরিতোষ

Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনায় ফেটেছে মাথা, কিন্তু প্রাণটা বেঁচে গিয়েছে । বাড়িতে ফিরেও আতঙ্ক কাটেনি উত্তর চব্বিশ পরগনার পরিতোষের । 

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। কিন্তু অভিশপ্ত সেই সন্ধেয় যাঁরা মৃত্যুকে চোখের সামনে দেখেছেন, দেখেছেন সহযাত্রীদের এক মুহূর্তে প্রাণহীন হয়ে যেতে, তাঁরা এখনও কাটাতে পারছেন না দুঃস্বপ্নের ঘোর। ট্রেন দুর্ঘটনায় ফেটেছে মাথা, কিন্তু প্রাণটা বেঁচে গিয়েছে । বাড়িতে ফিরেও আতঙ্ক কাটেনি উত্তর চব্বিশ পরগনার পরিতোষের । 

মৃত্যুকে খুব কাছ থেকে দেখেন পরিতোষ

গোপালনগর থানার গাজিপুরের বাসিন্দা পরিতোষ সর্দার বেঙ্গালুরুতে কর্মরত ।  বাড়ি ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক রেল দুর্ঘটনা । মৃত্যুকে খুব কাছ থেকে দেখেন পরিতোষ । আহত অবস্থায় মাথায় সেলাই নিয়ে বাড়ি ফেরেন তিনি। শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন । 

জ্ঞান হারিয়ে ফেলেন পরিতোষ

বেঙ্গালুরু থেকে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন পরিতোষ। এরপর শুক্রবার সন্ধেয় ওড়িশার বালেশ্বরে ট্রেন ঢুকতেই সেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তার ট্রেন । পরিতোষ জানান, প্রথমে তিনি একটি বিকট আওয়াজ শুনতে পান  l রেল লাইনে থাকা পাথর ছিটকে আসতে থাকে কামরার ভেতর।  এরপরে তিনি বুঝতে পারেন ট্রেনটি কোন দুর্ঘটনার কবলে পড়েছে । কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। মাথা ফাটা অবস্থায় নিজেই বেরিয়ে আসেন ট্রেন থেকে । পরে ট্রেন থেকে বেরিয়ে এসে একের পর এক মৃতদেহ দেখে কার্যত শরীর অসাড় হয়ে যাচ্ছিল । যেন এক বিরাট মৃত্যুপুরীতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বাড়িতে ফিরেও আতঙ্কের রেশ কাটছে না তাঁর । ঘুমোতে পারছেন না। ক্রমশই চেয়ে ধরছে দুঃস্বপ্নের সেই সন্ধে।  

মৃতদেহের স্তূপের ওপর দিয়ে হেঁটে ফিরেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার রেশ এখনও কাটেনি। এখনও সরকারি সহযোগিতা মেলেনি বলে দাবি বনগাঁর এই পরিযায়ী শ্রমিকের। 

শুধু পরিতোষ নন, মৃত্যুর গ্রাস থেকে যাঁরা যাঁরা বেঁচে ফিরেছেন, প্রত্যেকেই এখনও কাটিয়ে উঠতে পারছেন না মৃত্যুভয়। 

অন্যদিকে, ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাত ১০টা ৪০-এ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় রাত ১২টা ৫-এ। পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানোর পর, সকাল থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ প্রথম ছাড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এরপর হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস রওনা দেয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ থেকে হাওড়া-ভদ্রক রুটে সবকটি ট্রেনই চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget