এক্সপ্লোর

Nirapada Sardar: 'যতদিন আমাকে জেলে রাখবেন, আপনার চোখে ঘুম থাকবে না', জামিনে বেরিয়েই মমতাকে বার্তা নিরাপদর

Sandeshkhali Case: মঙ্গলবার সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

কলকাতা: জামিনে মুক্ত হয়েই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি সন্দেশখালির প্রাক্তন CPM বিধায়ক নিরাপদ সর্দারের। জানালেন, বেআইনি ভাবে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। জেলে এসে একরকম অভিজ্ঞতা হল তাঁর। সেই সঙ্গে মমতাকে বার্তা দিতে জানালেন, যতদিন তাঁকে জেলে রাখা হবে, ততদিন চোখে ঘুম থাকবে না তৃণমূলনেত্রীর। (Nirapada Sardar)

মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ জেলের বাইউরে বেরিয়ে আসেন নিরাপদ। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন CPM-এর কর্মী-সমর্থকেরা। জয়ধ্বনি দিয়ে, গলায় মালা পরিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। সেই আবহেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আমাকে বেআইনি ভাবে কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জেলে এসে একটা ভাল-মন্দ অভিজ্ঞতা হয়েছে বটে, জেলে না ঢুকলে বোঝা যেত না। ৮০ শতাংশের বেশি যুব সমাজকে জেলের ভিতর রাখা হয়েছে। যে যুবসমাজ আমাদের ভবিষ্যৎ, তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মিথ্যে মামলায় জেলে রেখেছে। হাঁস-মুরগি চুরির অভিযোগে জেলে রাখা হয়েছে অনেককে। এভাবেই যুবসমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।" (Sandeshkhali Case)

এদিন নিরাপদ আরও বলেন, "সন্দেশখালির মানুষ জবাব দিয়েছেন। ২০১৩ সাল থেকে বিধানসভা বলে আসছিলাম যে, সন্দেশখালিতে জমি লুঠ হচ্ছে, মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বার বার বলেছি, কিন্তু আমার কথা কানে তোলেন সরকার। বরং মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজ দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সন্দেশখালির মানুষের। তাই আন্দোলনে নেমেছেন।"

আরও পড়ুন: Sandeshkhali: জোর করে জমি দখলের অভিযোগের সত্যতা প্রমাণিত, ১৩০ জনকে জমি ফেরত দিল জেলা প্রশাসন

মমতাকে নিশানা করে নিরাপদ বলেন, "শেখ শাহজাহান কোথায় আছে, আমরা বার বার তা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাহারা না দিলে, ৫ তারিখ ইডি-র উপর হামলার পর ৬ তারিখই গ্রেফতার হয়ে যেত। এখন পরিস্থিতি বেগতিক দেখে এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করার কথা বলা হচ্ছে। আজকে সন্দেশখালির পরিস্থিতির জন্য সম্পূর্ণ ভাবে তৃণমূল দায়ী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, যতদিন আমাকে জেলে রাখবেন, আপনার ঘুম হবে না। লালঝাণ্ডা হাতে নিয়ে সকলে তাঁর ঘুম কেড়ে নিয়েছেন।"

এদিনই সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।  বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তোলেন, কী ভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? এতদিন যে হেফাজতে রাখা হয়েছে নিরাপদকে, কে ক্ষতিপূরণ দেবে, প্রশ্ন তোলেন বিচারপতি।

নিরাপদর বিরুদ্ধে FIR দায়েরের তারিখ ৯ ফেব্রুয়ারি বলে দেখানো হয়েছে। অথচ ১০ ফেব্রুয়ারি অভিযোগ জমা পড়ে বলে জানা যায়। তাই অভিযোগ দায়ের হওয়ার আগেই কোন যুক্তিতে নিরাপদকে গ্রেফতার করা হল, সেই নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন বিচারপতি বসাক। এর পর, মঙ্গলবারই নিরাপদকে ছেড়ে দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। আদালত জানায়, আজ নিরাপদকে মুক্তি দেওয়া না হলে, আদালত অবমাননার নোটিস দেওয়া হবে পুলিশকে।  এর পরই সন্ধে ৬টা নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন নিরাপদ।

গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদকে। সিপিএমের অভিযোগ ছিল, সেদিন সকালে বাঁশদ্রোণীর ভাড়াবাড়ি থেকে নিরাপদ সর্দারকে নোটিস ছাড়াই তুনে আনে পুলিশ! দুপুর ২টো বেজে ৫০ মিনিটে গ্রেফতার করা হয় তাঁকে। প্রথমে তিন দিন পুলিশ হেফাজতে ছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক। পরে ১৩ দিন ছিলেন জেলে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget