এক্সপ্লোর

Sreelekha Mitra: না খেয়ে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, ওঁদের ভরাপেটে ঘুম আসে কি? রাজ্য সরকারকে কটাক্ষ শ্রীলেখার

Junior Doctors Hunger Strike: অনিকেত মাহাত, অলোক বর্মা ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। এবার অসুস্থ হয়ে পড়লেন অনুষ্টুপ মুখোপাধ্যায়।

কলকাতা: আট দিন ধরে লাগাতার অনশন। দাবিদাওয়া পূরণের দাবিতে আমরণ অনশন জুনিয়র চিকিৎসকদের। তাতে অনিকেত মাহাত, আলোক বর্মা ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। এবার অসুস্থ হয়ে পড়লেন অনুষ্টুপ মুখোপাধ্যায়। আর তা নিয়ে রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এতদিন ধরে না খেয়ে যেখানে জুনিয়র চিকিৎসকরা অনশন চালিয়ে যাচ্ছেন, তাঁদের এই অবস্থায় রেখে বাকিদের ভরা পেটেই বা কী করে ঘুম হয়, প্রশ্ন তুললেন তিনি। (Sreelekha Mitra)

এবিপি আনন্দেক মুখোমুখি হয়ে রাজ্যকে কটাক্ষ করেন শ্রীলেখা। তাঁর বক্তব্য, "চিন্তার বিষয় তো বটেই। তবে আমাদের সিনিয়র ডক্টর্সরাও একদম তৈরি রয়েছেন। অনশনের কোন ধাপে কী হতে পারে, তাতে কী করতে হয়, তা জানেন ওঁরা। এই যে মশারি টাঙিয়ে এরা শুয়ে রয়েছে, আমি ভাবছি, পেটে তো কিছু নেই! জল খেয়ে ঘুম আসবে? খালিপেটে তো ঘুম আসে না আমাদের! যদি না খাওয়াদাওয়া হয়, ঘুম কি আসে? এরা তো সাত দিন ধরে না খেয়ে রয়েছে। এদের ঘুম আসবে? আর যাঁরা এদের কোনও কথা শুনছেল না, দশ দফা দাবি মানছেন না, তাঁদের ভরা পেটেও কি ঘুম আসে? এটাও আমার প্রশ্ন।" (Junior Doctors Hunger Strike)

শনিবার অসুস্থ হয়ে পড়েন অনুষ্টুপ। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের CCU-তে ভর্তি করা হয়েছে। কলকাতা মেডিক্যালে আট চিকিৎসকের বোর্ড তৈরি হয়েছে অনুষ্টুপের চিকিৎসার জন্য। অনুষ্টুপের শরীরে কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। কলকাতা মেডিক্যালের MSVP অঞ্জন অধিকারী জানিয়েছেন, চিকিৎসকরা অনুষ্টুপকে দেখেছেন। পরীক্ষা চলছে।

কলকাতা মেডিক্যালের তরফে জানানো হয়েছে, আপাতত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে অনুষ্টুপকে। গতকাল তাঁর পেটে যন্ত্রণা ছিল। শরীর থেকে রক্তক্ষরণও হচ্ছিল। কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, তা চিহ্নিত করাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চিকিৎসকদের। কী কী ওষুধ দেওয়া যায় তাঁকে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সেই আবহেও ধর্মতলায় অনশন চলছে। ১৭৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে আমরণ অনশনের। নতুন করে অনশনে যোগ দিয়েছেন চিকিৎসক পরিচয় এবং আলোলিকা। প্রচুর মানুষজনও এসে পৌঁছেছে। পাশাপাশি, জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে প্রতীকী অনশনও চালাচ্ছেন সাধারণ নাগরিকরা। তবে অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্য়ের অবনতি সকলকে ভাবিয়ে তুলেছে।  অনশনস্থলে সকলের স্বাস্থ্যের দিকে নজর রাখছে চিকিৎসকের ফোরাম। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুল্যান্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget