এক্সপ্লোর

Suvendu Adhikari: গোপনে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে CESC, অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari Update: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই এমনটা সম্ভব হয়েছে বলে দাবি শুভেন্দুর। 

কলকাতা: সিইএসসি-র বিরুদ্ধে গোপনে বিদ্যুতের মাসুল বৃদ্ধির অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, শহরবাসীকে কিছু না জানিয়েই কলকাতায় বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই এমনটা সম্ভব হয়েছে বলে দাবি শুভেন্দুর। গ্রাহকদের মতামতকে ধর্তব্যের মধ্যে না এনে একচ্ছত্র আধিপত্য চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। 

গ্রাহকদের না জানিয়ে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে CESC, দাবি শুভেন্দুর

আরও পড়ুন: Mamata Banerjee Update: 'সাম্প্রদায়িক ভাষণকে প্রশ্রয় নয়, আমি হলে আমার বিরুদ্ধেও টাফ অ্যাকশন নেবে', পুলিশকে নির্দেশ মমতার

বিদ্যুতের মাসুল নিয়ে এ দিন টুইট করেন শুভেন্দু। তাতে লেখেন, 'নিঃশব্দে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে সিইএসসি। কলকাতার ৩২ লক্ষ গ্রাহককে জানানোর প্রয়োজন মনে করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আশীর্বাদেই এই একচ্ছত্র মনোভাব। যেন ধরেই নিচ্ছে গ্রাহকরা মেনে নেবেন।' 

শুভেন্দুর তোলা অভিযোগ অস্বীকার CESC-র

যদিও শুভেন্দুর অভিযোগ অস্বীকার করেছেন CESC কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, সংস্থার তরফে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়নি। গত পাঁচ বছরে কোনওরকম দাম বাড়ানো হয়নি। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের অনুমতি ছাড়া CESC কোনওরকম দাম বাড়ায় না।

তারা আরও জানিয়েছে যে, এ বারে এমভিসিএ বা মান্থলি ভ্যারিয়েবল কস্ট অ্যাডজাস্টমেন্ট-এর চার্জ এনার্জি চার্জের মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে, যা ইলেকট্রিক বিল দেখলেই বোঝা যাবে। এই পরিবর্তন রেগুলেটরি কমিশনের নির্দেশের পরেই নেওয়া হয়েছে বলে দাবি করেছে সিইএসসি কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget