এক্সপ্লোর

Swasthya Sathi: স্বাস্থ্যসাথীর আওতায় প্রতিস্থাপনের অস্ত্রোপচারে নয়া নির্দেশিকা, চরমে বিতর্ক

Swasthya Sathi Card New Instruction: নির্দেশিকা পাঠানো হয়েছে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, নিউরো সার্জারি, ইউরোলজি, ইএনটি-র বিভাগীয় প্রধানদের কাছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীর যে কোনও রকম প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করার আগে নিতে হবে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি। নতুন নির্দেশ কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হাস্যকর সিদ্ধান্ত, প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের।

ওষুধ নিয়ে নির্দেশিকার পর আরও একটি নির্দেশিকা জারি করে বিতর্কে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিভিন্ন বিভাগীয় প্রধানদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কোনও রোগীর যে কোনও রকম প্রতিস্থাপনের ক্ষেত্রে অস্ত্রোপচারের জন্য উচ্চতর কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হবে।


নির্দেশিকা পাঠানো হয়েছে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, নিউরো সার্জারি, ইউরোলজি, ইএনটি-র বিভাগীয় প্রধানদের কাছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের এই নির্দেশিকার বিরোধিতায় সরব হয়েছে বিভিন্ন সরকারি চিকিৎসক সংগঠনগুলি। মেডিক্যাল সার্ভিস সেন্টারের সাধারণ সম্পাদক অংশুমান মিত্র বলেন, "হাসপাতালে অসুস্থ অবস্থায় রোগী পড়ে। অনুমতি নিতে হবে। রোগী ততক্ষণ অপেক্ষায় থাকবে। এটা হাস্যকর।" 

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস-এর সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "অপারেশনের আগে বিভাগীয় প্রধানরা জানতে চাইবেন বসানো হবে কি হবে না। যতক্ষণে সব কাজ হবে ততক্ষণ রোগী বাঁচবে তো?" যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা সরঞ্জামের সরবরাহ যাতে ঠিক মতো হয়। সেই বিষয়টি নিশ্চিত করতে এই নির্দেশিকা।
 
কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সুপার অর্ঘ্য মিত্র বলেন, "এর আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়, জরুরি বিভাগে আসা রোগীদের সর্বোচ্চ ৩দিনের ওষুধ, আউটডোরে আসা রোগীরা পাবেন সর্বোচ্চ ৭দিনের ওষুধ । এদিন ওষুধ নিয়ে জারি করা নির্দেশিকার প্রতিবাদ করে স্মারকলিপি জমা দেয় মেডিক্যাল সার্ভিস সেন্টার। সেই নির্দেশিকা নিয়েও এদিন সাফাই দিয়েছেন হাসপাতাল সুপার।

সব মিলিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নতুন নতুন নির্দেশিকা ঘিরে দানা বাঁধেছে বিতর্ক। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget