এক্সপ্লোর

Bally Municipality: হাওড়া পুরসভা থেকে আলাদা হয়ে গেল বালি

Bally Municipality: বালি পুরসভার ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভায় ছিল ৬৬টি ওয়ার্ড। আজ বালি পুরসভা আলাদা হয়ে যাওয়ার ফলে আগামী পুর নির্বাচনে হাওড়ায় ভোট হবে ৫০টি ওয়ার্ডে।

আশাবুল হোসেন, কলকাতা: হাওড়া পুরসভা থেকে আলাদা হয়ে গেল বালি পুরসভা। আজ বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়ে গেল। এর আগে হাওড়া পুরসভার অধীনে ছিল বালি পুরসভা। বালি পুরসভার ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভায় ছিল ৬৬টি ওয়ার্ড। আজ বালি পুরসভা আলাদা হয়ে যাওয়ার ফলে আগামী পুর নির্বাচনে হাওড়ায় ভোট হবে ৫০টি ওয়ার্ডে।

‘নাগরিক পরিষেবা মাইক্রো লেভেলে পৌঁছে দিতে এই সিদ্ধান্ত’, বিধানসভায় জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরসভায় ভোট হবে। রাজ্য সরকারের প্রস্তাবে সায় দিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরে লিখিত সম্মতিপত্র পাঠিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে হাওড়ায় পুরভোট ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সোমবার পুরসভার সামনে আইন-অমান্য কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ দেখিয়েছিল বামেরা। মঙ্গলবার হাওড়ায় পুর পরিষেবা ইস্যুতে বাগযুদ্ধে জড়ায় রাজনৈতিক দলগুলি। বিরোধীদের অভিযোগ, ভোট না হওয়ায় হাওড়া শহরে শিকেয় উঠেছে পুরপরিষেবা। দুর্নীতি আর অনুন্নয়নের অভিযোগে সুর চড়িয়েছে তারা।

২০১৩ সালের পুরভোটে বামেদের থেকে হাওড়া পুরসভা ছিনিয়ে নেয় তৃণমূল। ২০১৮ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর প্রায় ৩ বছর প্রশাসক বসিয়ে পুরসভার কাজ চলছে। কিন্তু পুরভোটের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ।

হাওড়া আর বালি পুরসভাকে আগের অবস্থায় ফেরানোর সলতে পাকানোর কাজ শুরু হয় কয়েক মাস আগেই। গত জানুয়ারি মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই বালিকে আলাদা করার সিদ্ধান্ত গৃহীত হয়। আজ বিধানসভায় প্রস্তাব পেশ করে পুর ও নগরোন্নয়নন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘একসময় হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভাকে যুক্ত করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা গেছে যে মাইক্রো লেভেলে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে গেলে বালিকে আলাদা করা দরকার। তাই চলতি বছরের শুরুতেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget