এক্সপ্লোর

West Bengal Heatwave: আগামী ৭২ ঘণ্টায় তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ? কোন কোন জেলায় বইবে লু?

Weather Update: ফের সরাসরি তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হল। ছয় জেলায় চরম তাপপ্রবাহ।

কলকাতা: গত অর্ধ শতাব্দীতে এপ্রিলে শহরে দীর্ঘস্থায়ী গরম। ২০২৪-এ রেকর্ড করল তাপমাত্রার এই স্থায়ীত্ব। এরই মধ্যে  কলকাতা সহ লাগোয়া জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি আগামী ৭২ ঘন্টায়। তারপর ফের সরাসরি তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হল। ছয় জেলায় চরম তাপপ্রবাহ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।  

তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় লু এর বদলে আর্দ্রতা বেড়ে ৪৮ ঘন্টার জন্য তাপপ্রবাহের বাইরে এল কলকাতা, ঝাড়গ্রাম ও বীরভূমের শ্রীনিকেতন। নতুন করে তাপপ্রবাহের মানচিত্রে ঢুকে পড়ল উত্তরবঙ্গের মালদা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে,  দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া দমদম, ব্যারাকপুর, হাওড়ার উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, হলদিয়া, হুগলির মগরা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের মালদা শহরে তাপপ্রবাহ বহাল। 

কলকাতায় আগামী ৫ দিন কেমন থাকবে?

আজ ২২ এপ্রিল সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি। ২৩ এপ্রিল ৪০ ডিগ্রি। ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি। ২৫ এপ্রিল ৪১ ডিগ্রি। ২৬ এপ্রিল ৪১ ডিগ্রি অতিক্রম করবে ফের। অর্থাৎ ২৫ এপ্রিল থেকে ফের তাপপ্রবাহের কবলে পড়তে পারে তিলোত্তমা। 

শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং আগামী দুদিন হালকা বৃষ্টি। মঙ্গলবার সামান্য বাড়তে পারে বৃষ্টির পরিমাণ চার জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। সোম থেকে বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে। বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে, গরম ও অস্বস্তি মাত্রা ছাড়াবে উত্তরবঙ্গে। 


সোম এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়াতে। বুধবার থেকে আবার তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কবার্তা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। সোম এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের কোনো প্রভাবই ফেলতে পারবে না বলে মত আবহাওয়াবিদদের।

১৯৮০ সালের এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পৌছেছিল ৪১.৭ ডিগ্রিতে। ২০২৩ সালেও এপ্রিল মাসে ৪১ ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁয়েছিল কলকাতায়।  ২০১৬ ও ২০১৪ সালেও বেশ কয়েকদিন ৪১ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে তাপমাত্রা কলকাতা শহরে। তবে এবার একটানা দীর্ঘদিন চল্লিশের কাছাকাছি তাপমাত্রা কলকাতায়। যা বেনজির। 

আজ তাপমাত্রা কত হতে পারে? 


কলকাতা ৪০.৩ ডিগ্রি যা স্বাভাবিকে থেকে ৪.৪ ডিগ্রি বেশি। দমদম ৪১.৪ ডিগ্রি (+৪.৮) - হিট ওয়েভ, ডায়মন্ড হারবার ৪০.৩ ডিগ্রি (+৬.১)- হিট ওয়েভ, ব্যারাকপুর ৪৩.৭ ডিগ্রি (+৭.১)- সিভিয়র হিট ওয়েভ, মেদিনীপুরে ৪২.৫ ডিগ্রি (+৫.১)- হিট ওয়েভ, কৃষ্ণনগর ৪১.২ ডিগ্রি (+৪.৬)- হিট ওয়েভ, বাঁকুড়া ৪৪.৫ ডিগ্রি (+৬.১)-হিট ওয়েভ, পানাগড় ৪৪ ডিগ্রি (+৭.৯)- সিভিয়র হিট ওয়েভ, বর্ধমান ৪২ ডিগ্রি (+৫.৯)- হিট ওয়েভ, আসানসোল ৪২.৮    (+৫.৯)
- হিট ওয়েভ, মালদা ৪১.১ ডিগ্রি (+৬.১)- হিট ওয়েভ। 

রবিবার কত ছিল? 

কলকাতা- ৪০.৮ ডিগ্রি (স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি বেশি) - হিট ওয়েভ,  দমদম- ৪২ ডিগ্রি (+৫.৪) - হিট ওয়েভ, ক্যানিং ৪২ ডিগ্রি (+৫.৩) - হিট ওয়েভ, ব্যারাকপুর ৪৩ ডিগ্রি (+৫.১)- সিভিয়র হিট ওয়েভ, মেদিনীপুর ৪৪.৫ ডিগ্রি (+৬.৬)- সিভিয়র হিট ওয়েভ, কৃষ্ণনগর ৪১.৮ ডিগ্রি (+৪.৭) - হিট ওয়েভ, বাঁকুড়া ৪৪.৬ ডিগ্রি (+৪.৭) - সিভিয়র হিট ওয়েভ, পানাগড় ৪৫.১ ডিগ্রি  (+৭.২)- সিভিয়র হিট ওয়েভ, বর্ধমান ৪২ ডিগ্রি (+৫.৭)- হিট ওয়েভ, আসানসোল ৪৩.৪ ডিগ্রি (+৪.৭)- হিট ওয়েভ, সিউড়ি ৪২ ডিগ্রি (+৬.৭)- হিট ওয়েভ।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget