এক্সপ্লোর

Presidential Election 2022: কে আদিবাসীদের বেশি কাছের? রাষ্ট্রপতি ভোটে বিধানসভায় এই প্রশ্নেই টক্কর বিজেপি ও তৃণমূলের

Presidential Poll 2022: পঞ্চায়েতের আগে সব দলের নজর এখন আদিবাসী ভোট-ব্যাঙ্কের দিকে। কে আদিবাসীদের কত কাছের? রাষ্ট্রপতি ভোটে যেন তারই মহড়া দেখা গেল বিজেপি ও তৃণমূলের মধ্যে।

আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কে আদিবাসীদের বেশি কাছের? রাষ্ট্রপতি ভোটে বিধানসভায় (WB Assembly) এই প্রশ্নেই টক্কর দেখা গেল বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC)। আদিবাসী সমাজে যে উত্তরীয় পরার প্রচলন রয়েছে, এদিন সেইরকম উত্তরীয় পরে বিধানসভায় (WB Assembly) ভোট দিতে আসেন বিজেপি বিধায়করা। অন্যদিকে, এদিনই আদিবাসী গানে গলা মেলান তৃণমূল বিধায়ক ও প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মাণ্ডি।

কে আদিবাসীদের বেশি কাছের? পঞ্চায়েতের আগে সব দলের নজর এখন আদিবাসী ভোট-ব্যাঙ্কের দিকে। কে আদিবাসীদের কত কাছের? রাষ্ট্রপতি ভোটে যেন তারই মহড়া দেখা গেল বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) মধ্যে। ভোটে ডুয়ার্স ও জঙ্গলমহলে নির্নায়ক শক্তি আদিবাসী ভোটব্যাঙ্ক! রাষ্ট্রপতি নির্বাচনে দ্রোপদী মুর্মুকে প্রার্থী করার পর থেকে বিজেপি দাবি করছে, তারাই প্রকৃতভাবে আদিবাসীদের পাশে আছে। সোমবার ভোট দিতে বিধানসভায় আসা অধিকাংশ বিজেপি বিধায়কের গলাতেও ছিল বিশেষ ধরনের উত্তরীয়। আদিবাসী সমাজে এই যে উত্তরীয় পরার প্রচলন রয়েছে, তাকে বলা হয় পাঞ্জি। এদিন সেইরকম উত্তরীয় পরেই বিধানসভায় ভোট দিতে আসেন বিজেপি বিধায়করা। উল্টোদিকে বিধানসভায় ভোটের লাইনে দাঁড়িয়ে আদিবাসী গানের মধ্যে দিয়েই বিজেপিকে কটাক্ষ করেন, বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি ও ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।

২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় ৫৩ লক্ষ আদিবাসী রয়েছে। যা মোট জনসংখ্যার ৫.৮ শতাংশ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর....এই জেলাগুলিতে বহু সংখ্যক আদিবাসীর বাস। লোকসভা ভোটে এই জেলাগুলির ৯ আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয় বিজেপি। বিধানসভা ভোটে আবার এই জেলাগুলিতে বিজেপির সঙ্গে তৃণমূলের কড়া টক্কর হয়। আর এবার সামনে পঞ্চায়েত ভোট। তার আগে সেই আদিবাসী ভোটব্যাঙ্ক দখলের জন্যই জোর যুদ্ধ।

আরও পড়ুন: Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনের দিনে অন্য মুডে মদন, করিডরে তখন লম্বা লাইন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget