এক্সপ্লোর

WB HS Result 2021: কে পেলেন কত নম্বর, কোন বিভাগে উত্তীর্ণ, কীভাবে দেখবেন ফল

wb12.abplive.com ওয়েবসাইটে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়েই জানা যাবে রেজাল্ট।

কলকাতা : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। লাখো পরীক্ষার্থী যাতে সহজেই তাদের ফলাফলের বিস্তারিত তথ্য সহজেই পেতে পারে, সে জন্য মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকেও ফলাফল সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। বিকেল ৪ টে থেকে  wb12.abplive.com ওয়েবসাইটে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়েই জানা যাবে রেজাল্ট।

আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও মাধ্যমিকের মতোই প্রকাশিত হয়নি মেধা তালিকা। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে। এবারে করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি পড়ুয়ারা। তাই রোল নম্বর না থাকায় ওয়েবসাইটে রেজিস্ট্রেশন  নম্বর দিয়ে জানা যাবে ফল।  

এদিকে, একঝলকে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল-

  • উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২জন।
  • এবছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৯৭.৬৯ শতাংশ।
  • ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ।
  • এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন পরীক্ষার্থী।
  • উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬জন পরীক্ষার্থী।
  • ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯। 
  • ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে এককভাবে প্রথম মুর্শিদাবাদের ছাত্রী।

এদিকে, মূল্যায়ন বিধি অনুসারে, উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসার সুযোগ মিলবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল যে, মার্কশিট তৈরির ক্ষেত্রে  ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে ৪০% ওয়েটেজ। পাশাপাশি, ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা থেকে নেওয়া হবে ৬০% নম্বরের ওয়েটেজ। সেই সঙ্গে যুক্ত হবে দ্বাদশের ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল বা ২০ নম্বরের প্রজেক্ট। 

কীভাবে হবে সেই হিসেব? ধরা যাক, কোনও পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৪০০-র মধ্যে ২০০। একাদশের বার্ষিক পরীক্ষায় পদার্থবিদ্যার থিরওরিতে ৭০ নম্বরের মধ্যে পেয়েছে ৫০ এবং প্র্যাকটিক্যালে ৩০-এর মধ্যে পেয়েছে ২৮। তাহলে উচ্চমাধ্যমিকে ফিজিক্সে  ৪০% হারে ৭০-এর মধ্যে ওয়েটেজ হবে ৭০x৪০/১০০ = ২৮। ওয়েটেজ অনুযায়ী প্রাপ্ত নম্বর হবে ২৮x২০০/৪০০ = ১৪। পাশাপাশি, ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ৬০% নম্বরের হিসেবে ওয়েটেজ হবে ৭০x৬০/১০০ = ৪২। প্রাপ্ত নম্বর হবে ৪২x৫০/৭০ = ৩০। তাহলে উচ্চমাধ্যমিকে ওই পড়ুয়ার প্রাপ্ত নম্বর হবে ১৪+৩০+২৮ = ৭২। একইভাবে নন ল্যাব বেসড বিষয়ের ক্ষেত্রে থিওরিতে ৮০ ও প্রজেক্টে ২০ নম্বর ধরে এই পদ্ধতি অনুসরণ করা হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget