এক্সপ্লোর

Narendra Modi Oath Ceremony: শনি নয়, রবিতে শপথ মোদির, মুখ্যমন্ত্রী পদে বসার তারিখ পিছোলেন চন্দ্রবাবুও

Lok Sabha Elections 2024: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এর পর বুধবার বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন মোদি।

নয়াদিল্লি: শনিবার নয়, রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। বুধবার দিল্লিতে NDA জোটের বৈঠকের পর জানা যায়, শনিবার শপথ নিতে চলেছেন মোদি। কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী রবিবার, ৯ জুন, সন্ধে ৬টায় শপথ নেবেন তিনি। জওহরলাল নেহরুর পর মোদিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। (Narendra Modi Oath Ceremony)

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এর পর বুধবার বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন মোদি। মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরবর্তী সরকার গঠিন না হওয়া পর্যন্ত মোদিকেই দায়িত্ব পালন করতে অনুরোধ জানান। এর পর NDA-র বৈঠকে যোগ দেন মোদি, যেখানে তাঁর নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব মেনে নয় সব শরিক দলই। (Lok Sabha Elections 2024)

অন্য দিকে, আগামী ১২ জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নায়ডু। মোদির শপথগ্রহণ অনুষ্ঠান একদিন পিছনোর ফলেই চন্দ্রবাবু শপথের দিন পিছোলেন। মোদির তৃতীয় শপথগ্রহণ অনুষ্ঠানও জাঁকজমকপূর্ণ হতে চলেছে বলে দিল্লি সূত্রে খবর। তবে এবারে মোদির শপথ অনুষ্ঠানে পড়শি দেশগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: Mathura Loksabha Elections 2024 Result: অযোধ্যা মুখ ফেরালেও, ব্রজভূমে বিজেপি-র মান রাখলেন হেমা

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেের সঙ্গে ফোনে কথা হয়েছে মোদির। বিক্রমসিঙ্ঘেকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোদিকে ফোনে রনিল অভিনন্দনও জানিয়েছেন বলে খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ফোনে কথা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন হাসিনা। শুক্রবার দিল্লি এসে পৌঁছতে পারেন তিনি। রনিলও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

এর পাশাপাশি, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে শপথগ্রহণে অংশ নেওয়ার জন্য। সৌদি আরব, সংযুক্ত আমিরশাহি এবং মধ্য এশিয়ার দেশগুলিতেও আমন্ত্রণপত্র পাঠানোর তোড়জোড় চলছে বলে খবর। তৃতীয় দফার জন্য ইতিমধ্যেই মোদিকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইজরায়েল, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মায়ানমার, ইরান, মালয়েশিয়া, স্পেন, ইউক্রেন, সিঙ্গাপুর থেকেও অভিনন্দনবার্তা এসেছে মোদির জন্য। চিনও শুভেচ্ছা জানিয়েছে মোদিকে। দ্বিপাক্ষিক সম্পর্কে ইদানীং কালে টানাপোড়েন দেখা গেলেও, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। 

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget