এক্সপ্লোর

Saif Ali Khan: হাউজ-পার্টিতে কাজ করার অছিলাতেই কি শরিফুল প্রথম ঢুকেছিল সেফ-করিনার বাড়িতে?

Saif Ali Khan Attack: তদন্তকারীদের দাবি, ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়। তার কাছ থেকে বাংলাদেশের জন্ম-শংসাপত্র মিলেছে

সূরয ওঝা, কলকাতা: অভিনেতা সেফ আলি খানের ওপর হামলাকাণ্ডেও বাংলাদেশ-যোগ? মুম্বই পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক। শিলিগুড়ি দিয়ে চোরাপথে ভারতে অনুপ্রবেশ করে সে। ধৃতের কাছে ভারতে আসার কোনও বৈধ নথি পাওয়া যায়নি, বরং মিলেছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, দাবি পুলিশ সূত্রে।

মুম্বইয়ে বাড়িতে ঢুকে সেফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলার ঘটনাতেও এবার সামনে এল বাংলাদেশ যোগ! বুধবার গভীর রাতে প্রথমে পশ্চিম বান্দ্রায় বলিউডের প্রথম সারির তারকা দম্পতির বাড়িতে চুরির চেষ্টা! এবং সেখানে বাধা পেয়ে সেফ আলি খানের উপর ধারালো অস্ত্রের হামলার ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। এবার সেই ঘটনায় মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

তদন্তকারীদের দাবি, ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়। তার কাছ থেকে বাংলাদেশের জন্ম-শংসাপত্র মিলেছে। কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসার প্রয়োজনীয় কোনও নথি এখনও হাতে পায়নি পুলিশ। মুম্বই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম বলছেন, 'প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যে, অভিযুক্ত বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশের পর, নাম বদলে ফেলেছিল। ১৫ দিন আগে মুম্বই আসে অভিযুক্ত। কিছুদিন মুম্বইয়ে ছিল। একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করত।'

বাংলাদেশের পাশাপাশি ধৃত শরিফুল ইসলামের পশ্চিমবঙ্গ যোগও পেয়েছে মুম্বই পুলিশ। সূত্রে খবর, বাংলাদেশ থেকে চিকেনস নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর হয়ে ৭-৮ মাস আগে ভারতে ঢোকে শরিফুল। ৫-৬ মাস আগে, বাংলা থেকে সোজা চলে যায় মহারাষ্ট্রে। ধৃত মহম্মদ শরিফুল ইসলাম এজেন্টের মারফৎ অনুপ্রবেশ করে। তারপর দ্বিতীয় এজেন্ট মারফৎ পৌঁছে গেছিল মহারাষ্ট্রে। এতে ইন্টারন্য়াশনার কনস্পিরেন্সি ছিল বলে অনুমান।

মুম্বই পুলিশ মনে করছে, সেফ আলি খানের বাড়িতে চুরির উদ্দেশ্য নিয়েই গেছিল শরিফুল। কিন্তু সেফ আলি খানের বাড়িতেই কেন? কয়েকদিন আগে সেফ-করিনার বাড়িতে একটি পার্টি হয়। তাতে যে সংস্থা ইভেন্ট ম্য়ানেজেমেন্টের দায়িত্বে ছিল, সেই সংস্থার হয়ে বাংলাদেশের এই নাগরিক কাজ করত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার রাতের এই ঘটনায় সেফ আলি খানের বাড়িতে ঢোকা ও বেরনোর সময় সিসিটিভিতে ধরা পড়েছে অভিযুক্ত। এরপর কখনও বান্দ্রা এলাকায় তাকে ঘোরাফেরা করতে গেছে, কখনও আবার মোবাইলের দোকানে দেখা গেছে তাকে। 

সিসিটিভিতে একাধিকবার ধরা পড়লেও, বাস্তবে পুলিশের হাত থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই অভিযুক্ত। একাধিকবার নাম ও পোশাক বদল করে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। 
যাতে নাগাল না মেলে তার জন্য বন্ধ করে রেখেছিল নিজের মোবাইল ফোনও। কিন্তু এতকিছুর পরেও রক্ষা হল না। ঠাণের একটি শ্রমিক বস্তিতে থেকে তাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। এদিন বান্দ্রা আদালতে তোলা হলে ধৃতের আইনজীবী দাবি করেন, শরিফুল ইসলাম যে বাংলাদেশের নাগরিক তার কোনও প্রমাণ পুলিশ দিতে পারেনি। ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget