এক্সপ্লোর

Dhanteras 2021: ধনতেরাসে কোন সময়ে কেনাকাটা করলে লক্ষ্মীলাভ?

Dhanteras 2021: ধন ত্রয়োদশী থেকে ধনতেরস শব্দের উৎপত্তি। পুরাণ মতে, সমুদ্র মন্থনে কুবেরের সঙ্গে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী। এই দিন সোনা, রুপো কিনলে শ্রীবৃদ্ধি হয় বলে বিশ্বাস।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বৃহস্পতিবার অমাবস্যা তিথিতে মা কালীর পুজো। দীপাবলি উত্সব। মঙ্গলবার ধনতেরাস (Dhanteras)। বুধবার ভূত চতুদর্শী। পরপর উৎসব। ধনতেরাস থেকে ভূত চতুর্দশী, প্রতিটি দিনেরই রয়েছে আলাদা মাহাত্ম্য। বাংলায় ফের উত্সবের আবহ। কালীপুজোর আগেই ধনতেরস। সেজে উঠেছে শহরের সোনার দোকানগুলি। 

সংসারের শ্রীবৃদ্ধি কামনায় চলছে সোনা, রুপো কেনা। ধন ত্রয়োদশী থেকে ধনতেরস শব্দের উৎপত্তি। পুরাণ মতে, সমুদ্র মন্থনে কুবেরের সঙ্গে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী। সেই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই দিনই লক্ষ্মীর আরাধনায় মাতে গোটা দেশ। মূলত উত্তর ভারতের ধনতেরস এখন সর্বজনীন।

পুরাণবিদ শিবশংকর ভারতী বলেন, "অবাঙালিদের উৎসব। এই দিন সোনা (Gold), রুপো (Silver) কিনলে শ্রীবৃদ্ধি হয় বলে বিশ্বাস।" পঞ্জিকা মতে, এ বছর ধনতেরসে কেনাকাটার শুভ সময় মঙ্গলবার সকাল ৮টা ২৫-১০টা ৫৭ মিনিট। সন্ধে ৭টা২৯ থেকে রাত ৮টা ২০মিনিট। রাত ৯টা ১১ থেকে ১১টা ৪৫মিনিট এবং বুধবার ভোর ৫টা ৪৫-সকাল ৬টা৩০ মিনিট।

আরও পড়ুন, ধনতেরসে কী কী জিনিস কিনতে সংসারে শ্রী আসবেই বলে বিশ্বাস ?

ত্রয়োদশী পেরোলেই ভূত চতুর্দশী। কথিত আছে, নরকাসুর এদিন তার সঙ্গী ভূত-প্রেতদের নিয়ে মর্ত্যে আসেন পুজো নিতে। তাদেরকে দূরে রাখতেই চতুর্দশীতে ১৪ প্রদীপ দেওয়ার রীতি। শিবশংকর ভারতীর কথায়, মনে করা হয় ভূতেদের দূরে রাখতে ও পিতৃপুরুষদের উদ্দেশে প্রদীপ। 

রীতি অনুসারে, ভূত চতুর্দশীতে ঘরের মধ্য জ্বালানো হয় ১৪টি মাটির প্রদীপ। খাওয়া হয় ১৪ রকমের শাক। কালীপুজোর আগের দিন ১৪ ভূবনের অধিপতি শিবের পুজো। ১৪ ভূবনের উদ্দেশে ১৪ প্রদীপ জ্বালা, পুজোর নৈবেদ্য ১৪ শাক। ত্রয়োদশী, চতুর্দশী শেষে কার্তিক অমাবস্যা। রামায়ণ অনুসারে, রাবণকে পরাজিত করে রামচন্দ্র ফিরে এসেছিলেন অযোধ্যায়। সেদিন ঘরে ঘরে উৎসবের দীপ জ্বালানো হয়েছিল। সেটাই এখন দীপাবলি।
এদিন বাংলায় পুজো হয় কালীর।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget