এক্সপ্লোর

Indian Railways: বাদ নেই ‘ড্রাই স্টেট’ গুজরাতও, ৫ বছরে মদ্যপান পরীক্ষায় ব্যর্থ ৯৯৫ ট্রেনচালক

Loco Pilot Alcohol Test: তথ্য জানার অধিকার আইনে লোকো পাইলটদের মদ্যপান পরীক্ষা নিয়ে প্রশ্ন পাঠিয়েছিলেন মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌর।

নয়াদিল্লি: একের পর এক ট্রেন দুর্ঘটনা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ভারতীয় রেলকে। ছুটি না দিয়ে, লোকো পাইলটদের অতিরিক্ত সময় কাজ করানোর অভিযোগও সামনে এসেছে। সেই আবহেই এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গেল, গত পাঁচ বছরে ভারতীয় রেলের তিনটি জোনে, ৯৯৫ জন লোকো পাইলট Breathalyser Test অর্থাৎ মদ্যপান পরীক্ষায় উতরোতে ব্যর্থ হয়েছেন, যাঁদের মধ্যে এক তৃতীয়াংশ ডিউটি সেরে বেরনোর সময় পরীক্ষায় ব্যর্থ হন। (Indian Railways)

তথ্য জানার অধিকার আইনে লোকো পাইলটদের মদ্যপান পরীক্ষা নিয়ে প্রশ্ন পাঠিয়েছিলেন মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌর। ওয়েস্টার্ন, নর্দার্ন এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের তরফে ওই হিসেব হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। জবলপুর রেলওয়ে ডিভিশন  জানিয়েছে, এই ধরনের হিসেব নিকেশ রাখে না তারা। ভোপাল ডিভিশন এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। (Loco Pilot Alcohol Test)

RTI জবাব হাতে পেয়ে সংবাদমাধ্যমে গৌর বলেন, “অত্যন্ত উদ্বেগের বিষয় যে ডিউটি সেরে বেরনোর সময় অ্যালকোহল পরীক্ষায় এত সংখ্যক লোকো পাইলট উতরোতে পারেননি। মদ্যপান পরীক্ষা আরও বাড়ানো উচিত রেলের। নির্দিষ্ট কোনও সময়ে নয়, যখন তখন লোকো পাইলটদের মদ্যপান পরীক্ষা হওয়া উচিত।”

আরও পড়ুন: Henry Kissinger Demise: ঠান্ডা যুদ্ধের রূপরেখা নির্ধারক, বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইন্দিরাকে কুকথা, ১০০ বছরে প্রয়াত নোবেলজয়ী কূটনীতিক

এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, সেই অনুযায়ী, নর্দার্ন রেলওয়ের দিল্লি ডিভিশনে ৪৭১ জন লোকো পাইলট মদ্যপান পরীক্ষায় ব্যর্থ হন, যা এখনও পর্যন্ত সর্বাধিক। এর মধ্যে ১৮১ জন লোকো পাইলট প্যাসেঞ্জার ট্রেন চালান। ২৯০ জন চালান মালগাড়ি। মোরাদাবাদ ডিভিশনে এমন ১৩৮ জন লোকো পাইলটের পরিসংখ্যান সামনে এসেছে। ‘ড্রাই স্টেট’ গুজরাত, যেখানে মদ পুরোপুরি নিষিদ্ধ, সেখানে ১০৪ জন লোকো পাইলট পরীক্ষায় উতরোতে পারেননি, যাঁদের মধ্যে ৪১ জন প্যাসেঞ্জার ট্রেন চালান। মুম্বইয়ে এমন ১১ জন লোকো পাইলট পরীক্ষায় ব্যর্থ হন।

ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, ২৩৭ জন লোকো পাইলট, যাঁর মধ্যে ৮২ জন প্যাসেঞ্জার ট্রেন চালান, তাঁরা মদ্যপান পরীক্ষায় উতরোতে পারেননি। এর মধ্যে রত্লামেই ১৫৮টি এমন ঘটনা সামনে এসেছে, যার মধ্যে ৩২ জন প্যাসেঞ্জার ট্রেনের চালক। কোটা ডিভিশনের ৪০ জন চালক পরীক্ষায় ব্যর্থ হন।

ট্রেন চালানোর আগে না পরে, কখন ওই লোকো পাইলটদের মদ্যপান পরীক্ষা হয়, তা নির্দিষ্ট করে যদিও জানায়নি ওয়েস্টার্ন রেলওয়ে। কিন্তু তারা জানিয়েছে, আমদাবাদে ৪৪, বদোদরায় ৩৭, রাজকোটে ১৫ এবং ভাবনগরে ৮ জন পাইলট পরীক্ষায় ব্যর্থ হন।

এর আগে, ২০১২ সালে রেল মন্ত্রক জানায়, চালকের শরীরে অ্যালকোহলের মাত্রা যদি ১-২০mg বা ১০০ মিলি হয়, সেক্ষেত্রে তাঁকে ট্রেন চালাতে দেওয়া যাবে না। সার্ভিস রেকর্ডেও তার উল্লেখ থাকতে হবে। শরীরে অ্যালকোহলের মাত্রা ২০mg  বা ১০০ মিলি –র বেশি হলে, চাকরি থেকে বহিষ্কার করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। রেল সূত্রে খবর, মদ্যপান পরীক্ষায় উতরোতে না পারা লোকো পাইলটদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget