এক্সপ্লোর

Firhad Hakim on Narada Scam: 'কলকাতার মানুষকে বাঁচাতে দিল না,' কান্না সামলাতে পারলেন না ফিরহাদ হাকিম

ভরসা রাখি বিচারবিভাগের মধ্যে দিয়েই আমরা ন্যায়বিচার পাব, বলেন ফিরহাদ হাকিম।

কলকাতা : আবেগপ্রবণ হয়ে পড়লেন ফিরহাদ হাকিম। কোনওক্রমে কান্না চাপার চেষ্টা করেও আবেগপ্রবণ হয়ে পড়ে ভাঙা গলায় বললেন, 'কোভিড পরিস্থিতি সামলানোর জন্যই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কলকাতার মানুষকে আমাকে বাঁচাতে দিল না।' সারাদিনের টানাপোড়েনের পর রাত সোওয়া একটা নাগাদ নিজাম প্যালেস ছাড়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর প্রধান তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

প্রেসিডেন্সি জেলের উদ্দেশে বেরোনোর সময় প্রথমে বিচার ব্যবস্থার ওপর তাঁর আস্থার কথাও ফের জোর গলায় বলে যান তৃণমূল নেতা। ফিরহাদ হাকিম বলেন, 'আইনি ব্যবস্থার ওপর আস্থা আছে। ভরসা রাখি বিচারবিভাগের মধ্যে দিয়েই আমরা ন্যায়বিচার পাব।' পাশাপাশি সিবিআইয়ের তরফে হেনস্থার প্রসঙ্গ সামনে তিনি তাঁর সংযোজন, 'পপুলার হওয়াটা অন্যায় নয়। আমি কী সিবিআইকে সহযোগিতা করিনি। কেন আমার জামিন থেকে বঞ্চিত হলাম?' প্রসঙ্গত সিবিআইয়ের প্রভাবশালী তকমা নিয়েই ঘুরিয়ে নিজের বক্তব্য রাখেন তিনি।

নিজাম প্যালেস থেকে কনভয়ে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিমদের। পিছনের গেট দিয়ে ৪ নেতাকে নিয়ে বের করা হয়। সামনের দুটি ও পিছনের গাড়িতে করে গাড়িতে কেন্দ্রীয় বাহিনী। মাঝের দুটি গাড়িতে চার মন্ত্রী। মোট ৩০-৪০ জন কেন্দ্রীয় বাহিনী ৪ নেতার কনভয় কর্ডন করে নিয়ে যায়। প্রেসিডেন্সি জেল অথরিটির সঙ্গে সিবিআইয়ের আগেই কথা। জেলে গিয়ে পেপার ওয়ার্কের পর জেল অথরিটিকে হাতে  ৪ নেতার মেডিক্যাল টেস্টের রিপোর্ট ও হাইকোর্টের অর্ডার তুলে দেওয়া হয়।

রাত দেড়টা নাগাদ যখন প্রেসিডেন্সে জেলে পৌঁছয় নেতাদের কনভয় তখন সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী। ৪ নেতার গাড়ি যখন জেল চত্বরে এসে পৌঁছনোর আগে তৃণমূল কর্মী-সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন। তাদেরকেও স্লোগান দেওয়া থেকে বিরত থাকার আবেদন জানান ফিরহাদ পত্নী।

ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আবেদন মঞ্জুর হওয়ার পর নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তিনি সেখানে তৃণমূল নেতা-কর্মীদের শান্ত থাকারপ আবেদন জানান। পাশাপাশি অভিযোগ করেন, জামিনের পরও কেন ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল, ওই সময়ের মধ্যে কী হয়েছে, তার কিছুই আমাদের জানানো হয়নি। আসলে বাংলার মানুষের ভোট না পেয়ে মোদি-শাহ জুটি প্রতিহিংসার রাজনীতি করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget