এক্সপ্লোর

দুই সাজাপ্রাপ্তের কিউরেটিভ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের, ‘আজকের দিনটা আমার কাছে বড়’, প্রতিক্রিয়া নির্ভয়ার মায়ের

কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল বিনয় শর্মা ও মুকেশ কুমার।

নয়াদিল্লি: ২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দুই সাজাপ্রাপ্তের দাখিল করা কিউরেটিভ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, শুনানিতে এই পিটিশন খারিজ করে বিচারপতি এনভি রমন্নার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন -- বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আরএই নরিম্যান, বিচারপতি আর ভানুমতী, ও বিচারপতি  অশোকভূষণ। কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল বিনয় শর্মা ও মুকেশ কুমার। এখনও বাকি দুই দোষী অক্ষয় কুমার সিংহ ও পবন গুপ্তা তাদের কিউরেটিভ পিটিশন দাখিল করেনি।

কিউরেটিভ পিটিশন কী? কিউরেটিভ পিটিশন হল আদালতে পাওয়া শেষ সাংবিধানিক পন্থা। রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর কোনও সাজাপ্রাপ্ত এই পিটিশন দাখিল করতে পারে। বিচারব্যবস্থার অপপ্রয়োগ এবং প্রক্রিয়ার অপব্যবহার রুখতেই সুপ্রিম কোর্ট এই বিশেষ ব্যবস্থাকে প্রবর্তন করে। সাধারণত, রুদ্ধ কক্ষে এই বিচারপ্রক্রিয়া চালান বিচারপতিরা। এই রায়কে স্বাগত জানান নির্ভয়ার মা আশাদেবী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আজকের দিনটা আমার কাছে বড়। আমি সাত বছর ধরে কষ্ট সহ্য করছি। তবে, যেদিন সব সাজাপ্রাপ্তকে ফাঁসি দেওয়া হবে, সেদিনটাই হবে আমার জীবনের সবচেয়ে বড়। এর আগে, চারজনই রিভিউ পিটিশন দাখিল করেছিল। সেগুলি শীর্ষ আদালত খারিজ করে দেয়। প্রসঙ্গত, কিউরেটিভ পিটিশন হল বিচারের শেষ পন্থা। এখন কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে গেলেও দোষীদের রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনার সুযোগ থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget