এক্সপ্লোর

আসরে ডোভাল, চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে দীর্ঘ আলোচনা, গালওয়ানে বাহিনী প্রত্যাহার পিএলএ-র

ভারতের বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, ডোভাল ওয়াং, সীমান্ত ইস্যু সংক্রান্ত দুই বিশেষ প্রতিনিধি ভারত-চিন সীমান্ত এলাকার পশ্চিম সেক্টরের সাম্প্রতিক ঘটনাবলী, পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন, গভীর মতামত বিনিময়ও করেছেন।

নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘাতের ইস্যুতে ভারত-চিন উত্তেজনার বরফ গলাতে আসরে নেমেছিলেন অজিত ডোভাল। গালওয়ানের সংঘাতের ক্ষেত্র ও পাঙ্গং শো -এর নিকটবর্তী এলাকা থেকে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা পিছু হটে সরে যাওয়ার আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল চিনা বিদেশমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই-র সঙ্গে রবিবার ভিডিও কলে কথা বলেছিলেন বলে ওয়াকিবহাল মহল জানিয়েছে। দুজনের আলোচনায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (পিএলএ) পুরোপুরি ও বহাল থাকার মতো শান্তি, স্থিতাবস্থা ফেরানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া, গালওয়ানের সংঘর্ষের মতো ঘটনা আগামীদিনে এড়াতে একসঙ্গে কাজ করার ব্যাপারেও দুপক্ষের কথা হয় বলে জানিয়েছেন এক শীর্ষ সরকারি কর্তা। পরে ভারতের বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, ডোভাল ওয়াং, সীমান্ত ইস্যু সংক্রান্ত দুই বিশেষ প্রতিনিধি ভারত-চিন সীমান্ত এলাকার পশ্চিম সেক্টরের সাম্প্রতিক ঘটনাবলী, পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন, গভীর মতামত বিনিময়ও করেছেন। তাঁরা একমত হয়েছেন যে, শান্তি ও স্থিতাবস্থা পুরোপুরি ফেরাতে হলে ভারত-চিন সীমান্ত অঞ্চলে উত্তেজনা হ্রাস ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনাবাহিনীর যত দ্রুত সম্ভব পুরোপুরি তুলে নেওয়া সুনিশ্চিত করা প্রয়োজন। এ ব্যাপারে তাঁরা আরও সহমত হয়েছেন যে, এলএসি বরাবর দ্রুততার সঙ্গে সেনাবাহিনী সরানোর চলতি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। দ্রুত ডোভালের চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বরফ গলানো বৈঠকের ফল দেখা যায়। সরকারি অফিসাররা জানিয়েছেন, গত ১৫ জুন যে গালওয়ানে দুদেশের সেনা জওয়ানদের সংঘর্ষ হয়েছিল, সেই স্থান থেকে প্রায় ১ কিমি পিছনে সরে যায় চিনা বাহিনী। সেদিনের সংঘর্ষে এক কর্নেল সহ ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। তার প্রতিক্রিয়ায় ভারত-চিন সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়, যার জেরে শেষ পর্যন্ত এ দেশে টিকটক সমেত ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে সরকার। নানা সেক্টরে চিনের সঙ্গে যোগ থাকা বাণিজ্য সংস্থাগুলির আগামীদিনে অংশগ্রহণের দরজাও বন্ধ করা হয়। সূত্রের খবর, ডোভাল ও ওয়াং একমত হন, দুপক্ষই পরস্পরের সর্বোচ্চ নেতৃত্বের এই ঐকমত্য থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে যে, ভারত-চিন সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির স্বার্থেই জরুরি এবং মতপার্থক্যকে বিতর্কে পরিণত হতে দেওয়া চলবে না। ভারত-চিন সীমান্তে ধাপে ধাপে ক্রমানুসারে উত্তেজনা প্রশমনও সুনিশ্চিত করা উচিত দুদেশের। তাঁরা জোর দিয়ে বলেছেন, দুপক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান করবে, মেনে চলবে, স্থিতাবস্থা বদলাতে কোনও একতরফা পদক্ষেপ করবে না, সীমান্তে শান্তি, শৃঙ্খলা, স্থিতাবস্থা নষ্ট হতে পারে এমন যে কোনও ঘটনাই এড়াতে একযোগে কাজ করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা
Jaipur Neerja Modi School: স্কুলে ৯ বছরের শিশুর মৃত্যু, ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে গেলেও গুরুত্ব দেওয়া হয়নি তাকে? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
স্কুলে ৯ বছরের শিশুর মৃত্যু, ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে গেলেও গুরুত্ব দেওয়া হয়নি তাকে? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
Bengaluru News : 'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
Narendra Modi: পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget