এক্সপ্লোর

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল কথোপকথন প্রকাশ্যে আনা ঠিক হয়নি, শাসক দলকে আক্রমণ সিপিএম-কংগ্রেসের, সমালোচনা বিজেপি-রও

কলকাতা: মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কথোপকথন প্রকাশ্যে আনা ঠিক হয়নি বলে মন্তব্য সিপিএম-কংগ্রেসের। সমালোচনায় সরব বিজেপি-ও। একদিকে রাজ্যের সাংবিধানিক প্রধান, অন্যদিকে প্রশাসনিক প্রধান। রাজ্যপালের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অপমানের পর একসময় ভেবেছিলাম ছেড়ে দেব। এত অপমানিত জীবনে হইনি। উনি আমাকে থ্রেট করতে পারেন না। থ্রেট করেছেন ফোন করে। তিনি যোগ করেন, রাজ্যপালকে বলেছি, এভাবে কথা বলতে পারেন না। আমরা চাকর বাকর নই। কারও দয়ায় আসিনি। নবান্নে বসে রাজ্যপালের বিরুদ্ধে এরকমই একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তুলকালাম শুরু হয়ে গিয়েছে। রাজ্যপালের সঙ্গে ফোনে কী কথা হয়েছে, তা মুখ্যমন্ত্রী এভাবে প্রকাশ্যে বলতে পারেন কিনা, সেই নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম-কংগ্রেস। কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন। রাজ্যপালের সঙ্গে ফোনে কী কথা জানি না। প্রকাশ্যে আনা ঠিক হয়নি। সংবিধান সম্মত কাজ করেননি। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও ট্যুইট করেছেন, আমরা সর্বদলীয় বৈঠক এবং সেনা নিয়োগের দাবি জানাচ্ছি। ফোনে কথা নিয়ে বিতর্ক কাম্য নয়। শান্তি এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মেরুকরণের রাজনীতিকে হারাতে হবে। মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির সুরে কথা বলার অভিযোগ তুলেছেন, তখন বিজেপিও পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যা খুশি করার অধিকার আছে নাকি? চাপানউতোরের মাঝে রাজভবনের তরফেও বিবৃতি জারি করে বলা হয়েছে, রাজ্যপাল শুধু মুখ্যমন্ত্রীকে বলেছেন, যে কোনও প্রকারে যেন আইনশৃঙ্খলা ও শান্তি বজায় থাকে। রাজ্যের কোথাও কোনও গুরুতর ঘটনা ঘটলে, তা মুখ্যমন্ত্রীর নজরে আনা রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্যপাল নির্বাক দর্শক হয়ে থাকতে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget