এক্সপ্লোর

Mahua Moitra : সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই !

Cash For Questions Query : প্রসঙ্গত, হিরানন্দানি গ্রুপ দাবি করে, তারা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলতে মহুয়া মৈত্রকে নানা সুযোগ-সুবিধা দিয়েছে।

নয়াদিল্লি : সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের (Cash for Query Controversy) অভিযোগে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই। লোকপালের সুপারিশ মেনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করেছে বলেই সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।

সূত্রের খবর, সংসদীয় এই ধরণের তদন্তের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিভেশন (CBI) কাউকে গ্রেফতার করতে পারে না, তল্লাশিও করতে পারে না। যদিও তাঁরা প্রয়োজনে তথ্য-প্রমাণ দেখতে চাইতে পারে। চালাতে পারে প্রশ্নোত্তর পর্বও। জানা যাচ্ছে, যেহেতু লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হচ্ছে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের তদন্তের পর যাবতীয় তথ্য দাখিল করবে দুর্নীতি-দমন শাখার কাছে। তবে ঘুষের বিনিময়ে প্রশ্নের বিতর্কে প্রথমে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে এথিক্স কমিটির ডেকে পাঠানো ও এবার সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) দলীয় কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখার সময় দলের সাংসদের ওপর আস্থা রাখার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়াকে টার্গেট করা হচ্ছে ও বিজেপি সরকার বোকামি করছে বলেই তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কেন্দ্রের সরকার ব্যবহার করছে বলেও ফের একবার দাবি তুলেছিলেন তিনি। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন। 

প্রসঙ্গত, হিরানন্দানি গ্রুপ দাবি করে, তারা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলতে মহুয়া মৈত্রকে নানা সুযোগ-সুবিধা দিয়েছে। হিরানন্দানি গ্রুপের সিইও দর্শন হিরানন্দানি দাবি করেন, মহুয়া মৈত্রর ধারণা হয়েছিল, নরেন্দ্র মোদিকে আক্রমণ করার একমাত্র উপায় হচ্ছে গৌতম আদানি ও তাঁর গ্রুপকে আক্রমণ করা কারণ, দু-জনই একই রাজ্য গুজরাত থেকে এসেছেন। সাংসদ হিসাবে মহুয়া মৈত্রর যে ইমেল আইডি, সেটা তিনি আমাকে পাঠান, যাতে আমি তাঁকে আরও তথ্য দিতে পারি এবং তিনি সেগুলো সংসদে তুলতে পারেন। সেই প্রস্তাবে আমি রাজি হয়ে যাই।

যে ঘটনাক্রম নিয়ে তৃণমূল সাংসদকে তীব্র আক্রমণ শানায় বিজেপি। দেশের নিরাপত্তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও তোলে তারা। তারপর এথিক্স কমিটির ডাক। যেখানে চলে আরও এক প্রস্থ বিতর্ক। অসম্মানজনক প্রশ্ন করা হয়েছে বলে বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন মহুয়া ও বেশ কয়েকজন সাংসদ। উল্লেখ্য, রাজ্য হয়ে যাওয়া সদ্য-সমাপ্ত সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও হাজির ছিলেন না আদানি ও হিরানন্দানি গোষ্ঠীর সদস্যরা। এদিকে, গোটা বিতর্ক শুরুর পরেই সিবিআই তদন্তের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তত বলেই জানিয়েছিলেন মহুয়া মৈত্র। 

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত রোগিণীকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালের দোরে দোরে ঘুরল পরিবার, কাঠগড়ায় রেফার-রোগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget