এক্সপ্লোর

পিছু হঠতে নারাজ চিন, লাদাখ সীমান্তে এখনও ৪০ হাজার সেনা মোতায়েন করে রেখেছে পিএলএ

প্রকৃত নিন্ত্রণরেখার বিভিন্ন অঞ্চল দখল করে চিনা সেনার অবজার্ভেশন পয়েন্ট গঠন করা নিয়েই গত ৫ মে থেকে চরম সংঘাত রয়েছে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের....

নয়াদিল্লি: সমাধান সূত্র খুঁজতে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক-আলোচনার পর এখনও অব্যাহত ভারত ও চিনের মধ্যে সীমান্ত সংঘাত। আর সমাধান অধরা থাকার নেপথ্যে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার প্রতি চিনের উৎসাহ না দেখানো। সূত্রের খবর, লাদাখে এখনও পিছু হঠতে রাজি হয়নি চিনা সেনা।

সংবাদসংস্থা সূত্রে দাবি, পূর্ব লাদাখে যে সকল জায়গাগুলি নিয়ে ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাত চলছে, সেখান থেকে সরতে এখনও রাজি হয়নি পিপলস লিবারেশন আর্মি। সংঘাত প্রশমন করতে অঙ্গীকারবদ্ধ হচ্ছে না চিনা সেনা। সেটাই সমাধান সূত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় সূত্রের খবর, সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক দফার বৈঠক এবং শীর্ষস্থানীয় আধিকারিকদের হস্তক্ষেপ সত্বেও উত্তেজনা প্রশমন করতে চুক্তি মানতে রাজি হচ্ছে না চিন। যে কারণে, তারা পূর্ব লাদাখে প্রচুর সেনা মোতায়েন করে রেখেছে এখনও।

কেন্দ্রের এক শীর্ষ সূত্রের মতে, লাদাখ সীমান্তে এখনও প্রায় ৪০ হাজার বাহিনী ঘাঁটি গেড়ে রেখেছে চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ও ভিতরে মোতায়েন করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিকল, দূরপাল্লার আর্টিলারি সহ প্রচুর রণসম্ভার।

কেন্দ্রীয় সূত্রের খবর, প্যাঙ্গং সো(লেক)-এর ধারে 'ফিঙ্গার ফাইভ এরিয়া' থেকে পিছু হঠতে চাইছে না চিনা সেনা। হট স্প্রিং এবং গোগরা পোস্টেও বহু কাঠামো তৈরি করে রেখেছে বেজিং। ভারতের তরফে জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া হিসেবে ওই অঞ্চল থেকে চিনা সেনাকে সরে নিজেদের স্থায়ী জায়গায় ফিরে যেতে হবে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 'ফিঙ্গার ফাইভ এরিয়া'য় নজরদারি পোস্ট তৈরি করার চেষ্টায় রয়েছে চিন। এতেই ভারতের প্রবল আপত্তি। প্রকৃত নিন্ত্রণরেখার বিভিন্ন অঞ্চল দখল করে চিনা সেনার এরকম অবজার্ভেশন পয়েন্ট গঠন করা নিয়েই গত ৫ মে থেকে চরম সংঘাত রয়েছে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের।

সীমান্ত সংঘাত মেটানোর উদ্দেশ্যে শেষবার গত ১৫-১৬ তারিখ বৈঠকে বসেছিল দুদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্তারা। কমান্ডার পর্যায়ের ওই বৈঠকে ভারত স্পষ্ট করে চিনকে জানিয়ে দেয়, সমাধান চাইলে সীমান্তে ফৌজের সংখ্যা কমাতেই হবে চিনকে। একমাত্র তবেই সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফিরবে। পিএলএ তা করতে না চাওয়ায় এখনও অধরা সমাধান।

সেরা শিরোনাম

Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Swatantra Bhardwaj Arrested: ‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget