এক্সপ্লোর

Air Pollution: উৎসবের মরশুমে বাড়ছে শঙ্কা, 'ক্ষতিকর' পর্যায় দিল্লির বাতাস

Delhi Pollution Update: কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী রবিবার সকালে আনন্দবিহার এলাকায় বাতাসে গুণমান ছিল ২৬৬।

নয়াদিল্লি: দেশজুড়ে উৎসবের মেজাজ। কিন্তু শঙ্কা বাড়াচ্ছে দূষণ (Air Pollution)। বৃষ্টিপাতের পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বাতাসের গুণগত মান এখনও গুরুতর রাজধানীতে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী রবিবার সকালে আনন্দবিহার এলাকায় বাতাসে গুণমান ছিল ২৬৬। সকাল ৭টার হিসেব অনুযায়ী, আর.কে পুরমে বাতাসের গুণমান ছিল ২৪১, পাঞ্জাবি বাগ এলাকায় গুণমান ছিল ২৩৩।

বাতাসের মান: আলো ফুটলেও তা স্পষ্ট নয়। ধোঁয়াশার জেরে বাড়ছে চোখ জ্বালা। গত কয়েকদিনে এমনই পরিস্থিতি দিল্লির। বৃষ্টির পরও পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। বাতাসের গুণমান ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০-র মধ্যে বাতাসের গুণমান থাকলে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।

শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। ধোঁয়াশা কাটিয়ে গতকাল কিছুটা ছন্দে ফিরেছিল দিল্লি। তবে এখনই যে স্বস্তি মিলছে না তা বোঝা গেল এদিনের পরিসংখ্যানে। এদিকে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, এখনই জোড় বিজোড় নীতিতে গাড়ি চালাচ্ছে না তারা। আগামী ১৩ নভেম্বর থেকে এই নিয়ম চালুর কথা জানিয়েছিল কেজরিওয়াল সরকার। আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তারা এটাও জানিয়েছে যে, দীপাবলির পর বাতাসের গুণগত মান কেমন থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে।  পরিস্থিতি পর্যালোচনা করে জোড়-বিজোড় নীতি চালু করা উচিত কি না তখন সিদ্ধান্ত নেওয়া হবে।

মারাত্মক দূষণে গত কয়েকদিন ধরে জেরবার অবস্থা হয়েছে দিল্লির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-নির্দিষ্ট স্তরের ১০০ গুণ বেশি ক্ষতিকারক পার্টিকলে ছেয়ে যায় রাজধানীর বাতাস। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের সবথেকে দূষিত শহর হিসাবে একেবারে শীর্ষস্থানে থেকেছে দিল্লি। বিষাক্ত ধোঁয়াশার কারণে বাতাসের মান ক্রমশ কমতে থাকায় কৃত্রিম বৃষ্টিপাতের জন্য আইআইটি-র সঙ্গে আলোচনা করছিল দিল্লি সরকার। 

এদিকে দূষণের প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে শীতকালীন ছুটির আগেই ৯ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে দিল্লির স্কুলগুলিতে। দিল্লির বাতাসের গুণমানের আরও অবনতি ঘটায় বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। এর জন্য  মূলত হরিয়ানা এবং পঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করা হচ্ছিল। সেই নিয়ে আগেই কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র এবং রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করার পাশাপাশি, সকলকে একজোট হয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেয়। 

আরও পড়ুন: Diwali 2023: 'এই উৎসব সবার জীবনে আনুক আনন্দ, সমৃদ্ধি' শুভেচ্ছাবার্তা মোদির

সেরা শিরোনাম

RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Nepal Flash Floods : ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
Jalpaiguri News: মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget