এক্সপ্লোর

Delta Variant 4th Wave: ডেল্টার কারণে মধ্যপ্রাচ্যে করোনার 'চতুর্থ ঢেউ', সতর্কবার্তা WHO-এর

২২টি দেশের মধ্যে ১৫টি দেশে করোনা দাপটের বিষয়টি সামনে এসেছে।" এই দেশগুলিতে ডেল্টা প্রজাতি অত্যন্ত মারাত্মক হয়ে উঠতে চলেছে এমনটাও জানান হয়। 

কায়রো: করোনার ডেল্টা প্রজাতি বড়সড় আঘাত হানতে চলেছে বিশ্বে। এবার মধ্যপ্রাচ্যের দেশগুলির জন্য কোভিডের 'চতুর্থ ঢেউ' এ সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছে করোনার ডেল্টা প্রজাতির জন্যই এই দাপট দেখবে দেশগুলি। এর পাশাপাশি অত্যন্ত অল্প হারে টিকাকরণ হওয়ায় এই দেশগুলিতে করোনার ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার একটি বিবৃতিতে হু-এর তরফে বলা হয়েছে, "ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে চোখের পলকে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এমনকি বাড়ছে মৃত্যু হারও। ২২টি দেশের মধ্যে ১৫টি দেশে করোনা দাপটের বিষয়টি সামনে এসেছে।" এই দেশগুলিতে ডেল্টা প্রজাতি অত্যন্ত মারাত্মক হয়ে উঠতে চলেছে এমনটাও জানান হয়। 

টিকা নেয়নি এমন মানুষেরাই আক্রান্ত হচ্ছেন বলে খবর। তাঁদের শরীরেই সহজে বাসা বাঁধছে করোনা। আর এই ভাইরাস প্রজাতিটি অত্যন্ত সংক্রামক। যাকে 'ভ্যারিয়েন্ট অফ কনসার্ন'ও বলা হয়েছে। গত চার সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ার দেশগুলোতে গড়ে প্রতি সপ্তাহে ৩ লক্ষ ১০ হাজার মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন। গড় সাপ্তাহিক মৃত্যুর হারও সাড়ে তিন হাজারের কাছাকাছি। সংক্রমণের এ পরিসংখ্যান ৫৫ শতাংশ এবং মৃত্যু সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে। 

পশ্চিম এশিয়ার ২২টি দেশের মধ্যে ইরান, ইরাক, তিউনিসিয়া, লিবিয়া-সহ ১৫টি দেশেই করোনার এই ডেল্টা রূপের সন্ধান পাওয়া গিয়েছে। তবে একই সঙ্গে হু জানিয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের কেউই টিকা নেননি। হু জানিয়েছে, টিকাকরণের ক্ষেত্রে গাফিলতিই পশ্চিম এশিয়ার এই চতুর্থ ঢেউয়ের কারণ।

করোনার টিকা সংগ্রহ আর মজুত করার ক্ষেত্রে এ দেশগুলো যতটা আগ্রহ দেখিয়েছে, ততটা টিকাকরণে দেখায়নি। পরিসংখ্যান বলছে, পশ্চিম এশিয়ায় ৪ কোটি ১০ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে, যা মোট জনসংখ্যার মাত্র সাড়ে পাঁচ শতাংশ।

এদিকে, ভারতে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। 

সেরা শিরোনাম

Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget