এক্সপ্লোর

Ration: আগামী বছরেও মিলবে বিনামূল্যে রেশন, আর কী কী ঘোষণা কেন্দ্রের?

Center Gives Free Ration: কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন অন্তত ৮০ কোটি মানুষ। আগামী বছর রেশন বাবদ কেন্দ্রের খরচ হবে ২ লক্ষ কোটি টাকা।

কলকাতা: বছর শেষের আগেই আমজনতার জন্য সুখবর দিল কেন্দ্র (Center)। ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন (Ration) দেবে কেন্দ্রীয় সরকার, এমনটাই ঘোষণা কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর । 


প্রসঙ্গত, কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন অন্তত ৮০ কোটি মানুষ। আগামী বছর রেশন বাবদ কেন্দ্রের খরচ হবে ২ লক্ষ কোটি টাকা। দেশে যথেষ্ট খাদ্যশস্য মজুত আছে বলে গত সপ্তাহেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় বিনামূল্যে রেশনের মেয়াদ ফের বাড়াল কেন্দ্র। 

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় শস্য কেনার জন্য সামান্য হলেও টাকা দিতে হত গ্রাহকদের। ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম দেওয়া হয়। এবার সেইসব গ্রাহকদের আর কোনও টাকাই দিতে হবে না। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের পুরো ভার কেন্দ্র বহন করবে ।

আরও পড়ুন, চিনে ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা! ফের কি ফিরতে চলেছে লকডাউন?

এর ফলে রাজকোষে বার্ষিক ব্যয় হতে পারে, ২ লক্ষ কোটি টাকা, এমনটাই অনুমান। একই সঙ্গে সরকার বিনামূল্যে রেশন প্রকল্পের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে, যা ৩১ ডিসেম্বর শেষ হবে । প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় ৮১.৩৫ কোটি সুবিধাভোগীকে প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয়। 

২০২০ সালে দেশজুড়ে কোভিড সংক্রমণে লকডাউনের জেরে কেন্দ্রের তরফে দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশন বণ্টনের ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রের তরফে। সেই প্রকল্পের আওতায় মাথাপিছু মাসিক ৫ কেজি হারে খাদ্যশস্য পুরোপুরি বিনামূল্যে দেওয়া হত। পরপর ২ বছর তা দেওয়া হয়েছে।       

চিনে করোনার জেরে এখন হাহাকার হলেও, ভারতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই লকডাউন একদমই নয়। তবে সামনেই বড় দিন, বর্ষবরণ। প্রচুর লোকের সমাগম। তাই জীবন চলুক নিজস্ব গতিতে, তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন কোনওমতেই করোনা মোকাবিলার পথ হতে পারে না! বিশ্বজুড়ে যেখানে মন্দা মাথাচাড়া দিচ্ছে, তখন লকডাউন মানে অর্থনীতির কোমর আরও ভেঙে দেওয়া। সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া।                                                                 

 

সেরা শিরোনাম

Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget