এক্সপ্লোর

Ghibli Art: 'জিবলি'র আড়ালে বিপদ? ডার্ক ওয়েবে চলে যাচ্ছে ব্যক্তিগত ছবি?

Ghibli Image: জিবলি আর্ট তৈরি করতে গিয়ে স্বেচ্ছায় নিজের ব্যক্তিগত ছবি দিয়ে ফেলছেন নেটিজেনরা।

কলকাতা: আপনিও কি সোশাল মিডিয়ায় জিবলি ইমেজের নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন? তাহলে সাবধান। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে অজান্তেই ব্যক্তিগত ছবি ও তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে, অন্যের হাতে। এই ছবি বা তথ্য ব্যবহার করে যেকোনও মুহূর্তে সাইবার অপরাধের শিকার হতে পারেন নেটিজেনরা।                                                         

এই মুহূর্তে সোশাল মিডিয়ায় সবচেয়ে ট্রেন্ডিং জিবলি ইমেজ, প্রাকৃতিক দৃশ্য থেকে প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্ত, এআই-এর দৌলতে নিমেষেই পরিণত হচ্ছে কার্টুন ছবিতে। জাপানের ফিল্মমেকার ও অ্যানিমেটর হায়াও মিয়াজাকির জিবলি স্টুডিওর তৈরি অ্যানিমেশনের আদলে যেকোনও ছবিকেই বদলে দিচ্ছে চ্যাটজিপিটি বা গ্রোকের মতো
AI মাধ্যম। সোশাল মিডিয়ায় এই জিবলি আর্টে মজেছে আট থেকে আশি, সকলেই। কিন্তু, এই ট্রেন্ড আদপে কতটা নিরাপদ? নিজের কার্টুন ছবি তৈরি করতে গিয়ে অজান্তে সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিচ্ছেন না তো?

জিবলি আর্ট তৈরি করতে গিয়ে স্বেচ্ছায় নিজের ব্যক্তিগত ছবি দিয়ে ফেলছেন নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন, এই জিবলি ইমেজের মেন সার্ভার রয়েছে আমেরিকায়। তবে এই বিপুল পরিমাণ ছবি বা ডেটা কোন সার্ভারে গিয়ে জমা হচ্ছে, তা কেউ জানে না। ফলে অজান্তেই ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে, অন্য কারও হাতে।                                                                                    

বিশেষজ্ঞদের আশঙ্কা, ডিপ ফেক, ফেক পর্নোগ্রাফি, এমনকী ডার্ক ওয়েবেও বিক্রি হতে পারে ব্যক্তিগত ছবি। যে কোনও মুহূর্তে সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি। সেক্ষেত্রে পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হলেও বিশেষ কোনও সুরাহা হবে না বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।                                 

পরিসংখ্যান বলছে, কার্টুন ইমেজ তৈরির জন্য সম্প্রতি ১০লক্ষ মানুষ নতুন করে অ্যাকাউন্ট খুলেছেন AI মাধ্যমে। মাত্র ৩০ঘন্টায় ১ কোটি ছবি আপলোড করা হয়েছে সার্ভারে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
পাকিস্তানের ৩০ জঙ্গির 'খেল খতম' ! নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের, লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট , লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget