এক্সপ্লোর

Artificial Bone: ইনজেকশনেই শরীরে তৈরি হবে হাড়! আইআইটি অধ্যাপকের আবিষ্কারে চমক

Bone Regeneration: অধ্যাপক এও বলেন, ভারতে এই চিকিৎসা এর আগে হয়নি কখনও। তাই দেশের চিকিৎসা বিজ্ঞানে এই আবিষ্কারকে বিপ্লবও বলা যায়।

নয়া দিল্লি: হাড়ের সমস্যা (Bone Problem) নিয়ে ভোগেন অনেকেই। বিশেষত বয়স হলে। হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যায়ও নতুন নয়। বয়স বাড়লে এই সমস্যা যেমন প্রকট হয়, তেমন সমাধান সূত্রও প্রায় নেই। সেই সুরাহা দিতেই এবার আইআইটি কানপুরের (IIT Kanpur) চিকিৎসক আবিষ্কার করে ফেললেন একটি ইনজেকশন। যা দিয়ে ক্ষয়ে যাওয়া হাড় আবার নতুন করে তৈরি (Bone Regeneration) হবে শরীরে। 

জানা গিয়েছে, একটি রাসায়ানিক মিশ্রণ তৈরি করেছেন তিনি। সেটি ক্ষয়ে যাওয়া হাড়ের নির্দিষ্ট স্থানে ইনজেক্ট করলে সেখানে ফের নতুন করে হাড় গজাবে। এমনই নয়া প্রযুক্তি। এই দুই মিশ্রণ আসলে বায়োঅ্যাকটিভ অণুর বাহক হিসেবে কাজ করবে। যিনি এই প্রযুক্তি তৈরি করেছেন সেই বায়োসায়েন্স এবং বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অশোক কুমার বলেন, "আসল হাড় তৈরি হবে না তবে আসলের মতোই কৃত্রিম হাড় তৈরি হবে ক্ষত স্থানে।" 

অধ্যাপক এও বলেন, ভারতে এই চিকিৎসা এর আগে হয়নি কখনও। তাই দেশের চিকিৎসা বিজ্ঞানে এই আবিষ্কারকে বিপ্লবও বলা যায়।" বুধবার একটি বেসরকারি কোম্পানির কাছে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি সইও হয়েছে। 

কীভাবে কাজ করবে এই ইনজেকশন? 

অধ্যাপক জানান, রাসায়ানিক ওই মিশ্রণটি শরীরে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে পৌঁছনোর ১৫ মিনিটের মধ্যেই জমে শক্ত হয়ে যাবে। তবে এর ফলে রক্তে অক্সিজেন সঞ্চালনের ক্ষেত্রে কোনও ব্যাঘাত ঘটাবে না। শরীরের নিজস্ব যে ক্ষত সারানোর প্রকিয়া রয়েছে সেটিও ক্ষতিগ্রস্ত হবে না। 

এর ফলে রোগীদের কী কী সুবিধা হতে পারে? 

আইআইটি অধ্যাপক বলেন, "সাধারণত, হাড়ের টিবি বা ক্যান্সারের ক্ষেত্রে, রোগীদের আক্রান্ত অঙ্গ কেটে ফেলা ছাড়া আর কোন উপায় থাকে না। কারণ হাড়ের পুনঃবৃদ্ধির কোন আশা থাকে না। একই সময়ে, দুর্ঘটনায় হাড় ভেঙে যাওয়ার ঘটনায় একই অবস্থা হয় চিকিৎসকদের। অনেকসময় উরু বা শরীরের অন্য কোনও অংশ থেকে হাড়ের টুকরো অপসারণ করে প্রতিস্থাপন করা হয়। কিন্তু সেক্ষেত্রে অন্য রোগেরও সম্ভাবনা থাকে।" 

এই প্রযুক্তির উপকারীতা কী? 

অধ্যাপক বলেন, "এটি জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। হাড় গঠনের পর, ন্যানো-হাইড্রোক্সিপেটাইট এবং ক্যালসিয়াম হেমিহাইড্রেট শরীর থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্গত হবে।"

 

সেরা শিরোনাম

Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Mamata Banerjee:
"আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget