এক্সপ্লোর

India on Coronavirus : ভারতকে বিশ্বের সাহায্য, ৯২৮৪ অক্সিজেন কনসেনট্রেটরস, ৩.৪৪ লক্ষ রেমডেসিভির এল দেশে

কোভিডের দ্বিতীয় ঢেউতে এবার ভারতের পাশে দাঁড়াল বিশ্ব। দেশের কোভিড পরিস্থিতির মোকাবিলায় দেশে এল অক্সিজেন, করোনার ওষুধ ছাড়াও ভেন্টিলেটরস। তড়িঘড়ি এই মেডিক্যাল সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: কোভিডের দ্বিতীয় ঢেউতে এবার ভারতের পাশে দাঁড়াল বিশ্ব। দেশের কোভিড পরিস্থিতির মোকাবিলায় দেশে এল অক্সিজেন, করোনার ওষুধ ছাড়াও ভেন্টিলেটরস। তড়িঘড়ি এই মেডিক্যাল সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। 

গত বছর করোনা হানার সময়ে বিশ্বের পাশে দাঁড়িয়েছিল ভারত। ওষুধ থেকে করোনার টিকা বিভিন্ন দেশে পাঠিয়েছিল মোদি সরকার। যা নিয়ে সম্প্রতি মুখ খোলে একাধিক দেশ। কোভিডের দ্বিতীয় ঢেউতে ভারতের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে জার্মানি। বহু দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাদের সৌজন্যে এবার দেশের মাটিতে পৌঁছেছে কোভিড মোকাবিলার হাতিয়ার।

সরকারি বিৃতিতে জানানো হয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধের মহামূল্যবান সামগ্রী এসে পৌঁছেছে। যার মধ্যে ৯২৮৪টি অক্সিজেন কনসেনট্রেটরস রয়েছে। ৭০৩৩টি অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি পাঠানো হয়েছে ১৯টি অক্সিজেন জেনারেশন প্লান্ট। এখানেই শেষ হয়নি সাহায্যের তালিকা। ৫৯৩৩টি ভেন্টিলেটরের সঙ্গে দেশে এসেছে ৩.৪৪ লক্ষ রেমডেসিভির ভায়েল।

বিশ্বের এই মেডিক্যাল এইড কাজে লাগাতে ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আসামাত্রই মেডিক্যাল সামগ্রী যাতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে পৌঁছে যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। এসব কিছু দেখার জন্য ডেডিকেটেড কোঅর্ডিনেশন সেল খোলা হয়েছে। গত ২৬ এপ্রিল থেকেই কাজ করছে এই সেল। মূলত বিদেশ থেকে আসা কোভিড মেটেরিয়ালকে নির্দিষ্ট রাজ্যে পাঠানো হচ্ছে এই সেল থেকে। এ বিষয়ে একটা 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২মে থেকে সেই নিয়ম মেনে কাজ করছে কোঅর্ডিনেশেন সেল।

গতকালই আমেরিকা থেকে মুম্বই এসে পৌঁছেছে ৭৮,৫৯৫ ভায়ালের রেমডেসিভির। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে গিয়েছে সেই ওষুধ। বুধবারই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন ১২ বিরোধী দলের সদস্য। কোভিডকালে কর্মহীনদের জন্য মাসে ৬০০০টাকা করে ভাতা দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। এ ছাড়াও আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget