এক্সপ্লোর

Amit Shah : ৩৭০ ধারা রদের পর জম্মু কাশ্মীরে এই প্রথম অমিত, উপত্যকা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

২০১৯-এর অগাস্টে ৩৭০ ধারা রদের পর এই প্রথম জম্মু কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জম্মু-কাশ্মীরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি।

নয়াদিল্লি : কাশ্মীরের স্বর্গীয় দৃশ্যপট দেখে স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গির বলেছিলেন, পৃথিবীতে কোথাও স্বর্গ থাকলে সেটা কাশ্মীরে। ২০১৯ সালে বিজেপি কেন্দ্রে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল।  ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় মোদি সরকার।  একই সঙ্গে  কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু-কাশ্মীর। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রায় দু’বছর পর অমিত শাহ উপত্যকায় যাচ্ছেন। 

এবার কাশ্মীর উপত্যকা থেকে সরাসরি বিদেশ যাত্রা। আজ তিনদিনের সফরে জম্মু কাশ্মীরে পৌঁছেছেন অমিত শাহ। শ্রীনগর থেকে শারজাগামী আন্তর্জাতিক উড়ানের উদ্বোধন করবেন তিনি।

২০১৯-এর অগাস্টে ৩৭০ ধারা রদের পর এই প্রথম জম্মু কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জম্মু-কাশ্মীরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। 

ANI সংবাদমাধ্যম সূত্রে খবর, ' অমিত শাহ শনিবার শ্রীনগরে নিরাপত্তা ও উন্নয়ন-সম্পর্কিত প্রকল্পগুলি পর্যালোচনা করবেন । তিনি সম্ভবত রবিবার জম্মুতে একটি জনসভা করবেন। ' জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। 

শ্রীনগরে নিরাপত্তা পর্যালোচনা সভা ছাড়াও, তিনি জম্মু ও কাশ্মীরের যুব ক্লাবগুলির সদস্যদের সঙ্গে কথা বলবেন ।   শ্রীনগর এবং শারজার মধ্যে প্রথম আন্তর্জাতিক বিমানে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জম্মু ও কাশ্মীর সফরের আগে, শ্রীনগরে বেশ কয়েকটি জায়গায় যানবাহনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দু-চাকার গাড়ির চালকদেরও সব আইনি কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট দৃঢ় ।  অমিত শাহর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

৩৭০ ধারা ভারতীয় সংবিধানের একটি অস্থায়ী সংস্থান বা টেম্পোরারি প্রভিশন। এই ৩৭০ ধারা বলেই জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। ২০১৯ সালের ৫ অগাস্টের পর বিশেষ মর্যাদা হারানোর পর প্রতিরক্ষা, বিদেশ, যোগাযোগ ছাড়া অন্য ক্ষেত্রেও আইন প্রয়োগ করতে পারে কেন্দ্র। সংবিধানের ৩৭০ ধারায় জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য তার আগে আলাদা আইন ছিল। জম্মু-কাশ্মীরের বাসিন্দারা এখন ভারতীয় দণ্ডবিধির আওতায় পড়েন। সংবিধানের ৩৭০ ধারায় এতদিন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা দু’টি নাগরিকত্বের বিশেষ সুবিধা পেতেন। বাসিন্দারা আর দু’টি নাগরিকত্বের বিশেষ সুবিধা পান না। পাশাপাশি বিশেষ মর্যাদা হারানোর পর জম্মু-কাশ্মীর বিধানসভার মেয়াদ ৬ বছর থেকে কমে হয় ৫ বছর। 

 

 

সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget