এক্সপ্লোর

Body Found In Python:অজগরের পেট কাটতেই উদ্ধার মহিলার আস্ত দেহ, চাঞ্চল্য ইন্দোনেশিয়ায়

Indonesian Woman Found Inside A Python:অজগরের পেটে মহিলার আস্ত দেহ! ইন্দোনেশিয়ার ঘটনার কথা চমকে দিয়েছে অনেককেই। মৃতার নাম ফরিদা, বয়স ৪৫ বছর।

কলকাতা: অজগরের পেটে মহিলার আস্ত দেহ (Woman Found Inside Python Belly)! ইন্দোনেশিয়ার ঘটনার কথা চমকে দিয়েছে অনেককেই। মৃতার নাম ফরিদা, বয়স ৪৫ বছর। দিনতিনেক আগে নিখোঁজ হয়ে যান তিনি। তার পরই এই ঘটনা।

যা জানা গেল...
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেমপং গ্রামের বাসিন্দা ফরিদার চারটি সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ। তার পর থেকেই খোঁজাখুঁজি শুরু হয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, তিনি নিজের বাগান থেকে ফিরছিলেন। কালেক্টরকে লঙ্কা বিক্রি করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু তার পর থেকেই খোঁজ শুরু হয়।  গ্রামপ্রধানের দাবি, শনিবার, ফরিদার স্বামী, হঠাৎই তাঁর স্ত্রীর কিছু জিনিসপত্রের হদিস পান। ফলে কিছু একটা সংশয় দানা বাঁধে। গ্রামবাসীরা তল্লাশি শুরু করেন। তখনই খোঁজাখুঁজি শুরু হয়। হঠাৎ এক বিরাট অজগরের খোঁজ মেলে। তার পেটের জায়গাটি অস্বাভাবিক রকম ফোলা দেখে আরও সন্দেহ তৈরি হয়। গ্রামবাসীরা তখনই ঠিক করেন, অজগরের পেট কেটে দেখা হবে। সকলে মিলে অজগরটিকে মারেন। তার পর প্রাণীটির পেট কাটা হয়। আর পেট কাটতেই ফরিদার মাথা দেখা যায়।
প্রায় ১৬ ফুট লম্বা, রেটিকুলেটেড পাইথনের পেট থেকে ফরিদার দেহ উদ্ধার হয়। তাঁর নিথর দেহে সম্পূর্ণ পোশাক পরা ছিল। এই ধরনের ঘটনা বেশ বিরল হলেও ইন্দোশেনিয়ায় বহু মানুষই অজগরের পেটে গিয়েছেন। গত বছরই, যেমন, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের টিনানগ্গেগা জেলায় একটি ৮ ফুট অজগরকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটে। ওই প্রদেশের এক কৃষককে গিলে ফেলার চেষ্টা করছিল সে। ২০১৮ সালে, দক্ষিণ সুলাওয়েসিরই মুনা শহরে ৭ ফুট লম্বা অজগরের দেহে এক ৫৪ বছরের প্রৌঢ়ার দেহ মিলেছিল। ঠিক তার আগের বছরে, পশ্চিম সুলাওয়েসি, এক কৃষক নিখোঁজ হয়ে যান। তাল গাছের খেতে একটি চার ফুটের অজগরের  পেট থেকে ওই কৃষকের দেহ, আস্ত উদ্ধার হয়। সেই তালিকায় এবার সংযোজন ৪৫ বছরের ফরিদা।

গবেষণা...
বছরদেড়েক আগে এক গবেষণায় দাবি করা হয়, 'বার্মিজ পাইথন'-র চোয়াল এতটাই বড় হতে পারে যে তারা হরিণ বা কুমিরের মতো প্রাণীও গিলে ফেলতে সক্ষম। তাদের আয়তনের অন্যান্য সাপের তুলনায় ৬ গুণ লম্বা প্রাণী গিলতে পারে এই  'বার্মিজ পাইথন'-রা। তবে, একই গবেষণায় উঠে এসেছিল যে 'বার্মিজ পাইথন'-দের আদত বসতি, দক্ষিণ-পূর্ব এশিয়াতেই তাদের অস্তিত্ব বেশ চাপের মুখে। মনুষ্য-বসতি বাড়ার ফলে তাদের চলাফেরা স্থান সঙ্কুচিত হ্চছে। তারই জেরে কি এই ঘটনার বাড়বাড়ন্ত? 

আরও পড়ুন:অস্কারমঞ্চে ক্রিস রককে চড় মারার ঘটনায় উইল স্মিথকে সমর্থন কঙ্গনার, ভাইরাল পুরনো পোস্ট

সেরা শিরোনাম

Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
ABP Ananda Top 10, 31 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 31 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget