এক্সপ্লোর

Kazakhstan Plane Crash: ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন ৩৩ জন, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই কি কাজাখস্তানে বিমান ভেঙে পড়ল?

Plane Crash News: বুধবার, বড়দিনের সকালে রাশিয়া অভিমুখী আজেরবাইজান এয়ারলাইন্সের একটি বিমান যাত্রীসমেত ভেঙে পড়ে।

নয়াদিল্লি: আকাশ থেকে সটান মাটিতে আছড়ে পরে বিমান। ভাগ্যক্রমে কিছু যাত্রী যদিও বেঁচে গিয়েছেন। কিন্তু বড়দিনে বিমান ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে কাজাখস্তানে, তার রেশ কাটছে না এখনও। ঘনকুয়াশা থেকে পাখির ঝাঁকের হামলা, দুর্ঘটনার একাধিক তত্ত্ব উঠে এসেছে এখনও পর্যন্ত। আর সেই আবহেই নয়া তথ্য সামনে এল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে পড়ে বিমানটি ভেঙে পড়ে থাকতে পারে বলেও দাবি উঠছে। (Kazakhstan Plane Crash)

বুধবার, বড়দিনের সকালে রাশিয়া অভিমুখী আজেরবাইজান এয়ারলাইন্সের একটি বিমান যাত্রীসমেত ভেঙে পড়ে।  সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে আসে, তাতে দেখা যায়, আকাশ থেকে আচমকা মাটিতে নেমে আসে বিমানটি। যেই না মাটি ছোঁয়া, সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখা, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।  পাঁচ বিমাকর্মী-সহ বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ৩৩ জন সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। (Plane Crash News)

দুর্ঘটনার কারণ হিসেবে প্রথমে ঘন কুয়াশার তত্ত্ব সামনে। তার পর জানা যায়, মাঝ আকাশে একঝাঁক পাখির আক্রমণের মুখে পড়েছিল বিমানটি। জরুরি অবতরণ করতে চেয়ে যেহেতু আবেদন জানিয়েছিলেন পাইলট, তাই যান্ত্রিক গোলযোগের তত্ত্বও উঠে আসে। এবার তাতেই নয়া সংযোজন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আজেরবাইজান। 

বুধবার কাস্পিয়ান সাগরের তীরে ভেঙে পড়ে বিমানটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়া-ইউক্রেনের রকেট বর্ষণের মাঝে পড়ে গিয়ে থাকতে পারে বিমানটি। বলা হচ্ছে, রাশিয়ার রকেট প্রতিরোধী যুদ্ধবিমানের থোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি ভেঙে পড়ে। এ নিয়ে রাশিয়া বা আজেরবাইজানের তরফে কিছু বলা হয়নি। তবে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বিভাগের আধিকারিক আন্দ্রি কোভালেঙ্কোর দাবি, রাশিয়াই বিমানটিকে নামিয়েছে। তাঁর বক্তব্য, "গ্রোজনির আকাশপথ বন্ধ করে দেওয়া উচিত ছিল রাশিয়ার, যা তারা করেনি। রাশিয়াই বিমানটির ক্ষতি করে। গ্রোজনিতে নামালে যাও বা প্রাণ বাঁচত যাত্রীদের, তা না করে কাজাখস্তান পাঠানো হয় বিমানটিকে।"

বিমানটি আজেবরবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। মাঝ আকাশে যেখানে গতিপথ পরিবর্তন করে বিমানটি, জরুরি অবতরণের আবেদন জানায়, সেখানেই গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন। সমবেদনা জানিয়েছেন নিহতদের পরিবারকে। বিমানে সওয়ার ছিলেন আজেরবাইজানের ৪২ জন নাগরিক, রাশিয়ার ১০ জন।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget