এক্সপ্লোর

Narada Case Updates: আজ হাইকোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি, আপাতত জেল হেফাজতেই হেভিওয়েটরা

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন নিয়ে ভাবনা-চিন্তা চালানো হচ্ছে হেভিভিওয়েট নেতাদের তরফে

কলকাতা: আজ হচ্ছে না নারদ মামলার শুনানি। অনিবার্য কারণবশত হচ্ছে না শুনানি। ‘অনিবার্য কারণবশত বসছে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ’, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কলকাতা হাইকোর্ট। কবে বেঞ্চ বসবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। আপাতত ৪ হেভিওয়েটকে থাকতে হবে জেল হেফাজতেই। 

এই প্রেক্ষিতে, নতুন এক সম্ভাবনার কথা সামনে এসেছে। সূত্রের খবর, নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন নিয়ে ভাবনা-চিন্তা চালানো হচ্ছে হেভিভিওয়েট নেতাদের তরফে।

সেক্ষেত্রে, ৪ হেভিওয়েট নেতারা এই মর্মে আবেদন করতে পারেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। এমন একটা সম্ভাবনার কথা উঠে এসেছে।

নারদ-মামলায় নেতা-মন্ত্রীদের জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনা নিয়ে আজ দুপুর ২টোয় হাইকোর্টে শুনানি হওয়ায় কথা ছিল। পাশাপাশি আজ মামলা স্থানান্তরের শুনানিও হওয়ার কথা ছিল হাইকোর্টে।  

এর আগে, বুধবার আড়াই ঘণ্টা ধরে চলে শুনানি। সেখানে সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দেশের ইতিহাসে এরকম কখনও হয়নি।

তার প্রেক্ষিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, জামিন হবে কি হবে না, সেটা আমরা কেন সিদ্ধান্ত নেব? শুধুমাত্র মানুষের চাপের অভিযোগ ছিল বলে আমরা স্থগিতাদেশ দিয়েছি। 

সলিসিটর জেনারেলকে উদ্দেশ্য করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে। এই ৪ জনকে আগে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এঁরা অসহযোগিতা করেছেন, এমন কোনও অভিযোগ আছে? এই করোনাকালে এদের শুধুশুধু জেলে রাখার কি প্রয়োজন আছে?

তখন, সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল বলেন,  অভিযুক্তরা জেলে নেই, তাঁরা হাসপাতালে আছেন। এই আদালত সিবিআইকে নিয়োগ করেছিল। তাদেরকেই কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। যাতে ন্যায্য বিচার না হয় তার চেষ্টা করা হচ্ছে।  

অভিযুক্তদের পক্ষের আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির বলেন, অভিযুক্তদের না জানিয়ে আদালতে মামলা করা হয়েছে। তখন তাঁদের ন্যায় বিচারের কথা মনে ছিল না? ছলে-বলে-কৌশলে এই ৪ জনকে জেলে ঢোকাতে চাইছে সিবিআই।

এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নিজাম প্যালেস ঘেরাও করা হয়েছে, জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ঢুকে তাঁকে গ্রেফতারের কথা বলেছেন। নিঃশর্তভাবে অভিযুক্তদের ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এটা পরিকল্পনামাফিক করা হয়েছে।

সিবিআই অফিসারদের হুমকি দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হয়েছে। ৪ জনের মেডিক্যাল করানো যায়নি। শারীরিকভাবে বিচারকদের সামনে পেশ করা যায়নি। প্রচুর সংখ্যক দুষ্কৃতী ছিল সিবিআইকে ভয় দেখানোর জন্য। আইনমন্ত্রী নিজে বহু মানুষকে নিয়ে সারাদিন নিম্ন আদালতে উপস্থিত ছিলেন, এতেও বিচারকের ওপর চাপ তৈরি হয়েছে। 

এরপর তিনি বলেন, কেস ডায়েরি পেশ করতে সিবিআইয়ের আইনজীবীদের বাধা দেওয়া হয়েছে। এটা তদন্তকারীদের উপর চাপ তৈরির কৌশল। এঁরা প্রভাবশালী, আগামীদিনে কাউকে গ্রেফতার করা হলে চাপ তৈরি করা হতে পারে। বিচার ব্যবস্থার উপর চাপ তৈরি করছে। এঁদের ছেড়ে দেওয়া ঠিক হবে না। 

এরপর অভিষেক মনু সিঙ্ঘভির বলেন, মুখ্যমন্ত্রী ও বাকি বিধায়করা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ করেছেন। তাঁরা কোনও অশান্তি করেননি। ২০১১ সাল থেকে এঁরা মন্ত্রী, বিধায়ক ও মাটির সঙ্গে সম্পর্ক রয়েছে।এতো পুরনো মামলায় হঠাৎ করে কেন গ্রেফতার করা হয়েছে? মানুষ সুবিচার পাচ্ছেন না বলে বিক্ষোভ দেখিয়েছেন। এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। সিবিআই পুরো সত্যি না বলেই মামলা করছে। 

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল অভিষেক মনু সিঙ্ঘভিকে বলেন,  মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে কী বলবেন? আইনমন্ত্রীর আদালতে অবস্থান নিয়ে কী বলবেন?  জবাবে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, পুরোটাই গণতান্ত্রিক প্রতিবাদ, কাউকে কাজ করতে বাধা দেওয়া হয়নি। বিচারব্যবস্থাকে বিঘ্নিত করা হয়নি। সিবিআই তো রাজ্যের অধীনে নয়। মুখ্যমন্ত্রী যদি রাজ্য পুলিশের দফতরে গিয়ে বিক্ষোভ দেখাতেন, তাহলে বিষয়টা অন্যরকম ছিল।

এরপরই সেদিনের মতো শুনানি শেষ হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget