এক্সপ্লোর

Kuno National Park: বৃষ্টি গায়ে মেখে খেলায় মত্ত ভাইবোনেরা, কড়া পাহারা মায়ের, কুনো-য় চিতা 'গামিনী'র ভরা সংসার

Cheetah Project at Kuno: কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব গামিনী এবং তার সন্তানদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

নয়াদিল্লি: প্রাথমিক ঝড়-ঝাপটা কেটে গিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। বরং আড়ে-বহরে বেড়েছে সংসার। মধ্যপ্রদেশের কুনো জাতীয় অরণ্যে এখন ভরা সংসার 'গামিনী'র, তারই একঝলক এবার ধর পড়ল ক্যামেরায়। পাঁচ শাবকের সঙ্গে বৃষ্টি ভিজল দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাটি। জঙ্গলে ছেলেমেয়েদের সঙ্গে খেলায় মাতল গামিনী নামের ওই চিতাটি। (Kuno National Park)

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব গামিনী এবং তার সন্তানদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, ' আজ সকালে কুনো জাতীয় অরণ্যে চিতা গামিনী তার পাঁচ শাবকের সঙ্গে বৃষ্টি উপভোগ করছে। প্রকৃতির মাঝে, ঋতুর আলিঙ্গনে পারিবারিক সমন্বয়ের কালজয়ী গল্প বুনছে ওরা'। এ বছর ১০ মার্চ কুনো জাতীয় অরণ্যেই পাঁচ শাবকের জন্ম দেয় গামিনী। কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্রই সেই খবর জানান সকলকে। কুনো জাতীয় অরণ্যে চিতাশাবকের সংখ্যা বেড়ে ১৩টি হয়ে গিয়েছে বলে জানান তিনি। (Cheetah Project at Kuno)

গামিনীর শাবকের জন্মের খবর জানাতে গিয়ে ভূপেন্দ্র লেখেন, 'হাই ফাইভ কুনো! স্ত্রী চিতা গামিনী, যার বয়স পাঁচ বছর, আজ পাঁচ শাবকের জন্ম দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সোয়ালু কালাহারি থেকে আনা হয়েছিল গামিনীকে। সবমিলিয়ে ভারতে জন্মানো শাবকের সংখ্যা বেড়ে ১৩ হল। দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম দফায় যত চিতা আনা হয়েছিল, গামিনী তাদের মধ্যে অন্যতম। ভারতে সন্তান প্রসব করা চতুর্থ চিতা সে'।

আরও পড়ুন: NEET-UG Counselling: অনির্দিষ্ট কালের জন্য পিছোল NEET-UG কাউন্সেলিং, আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল

কুনো জাতীয় অরণ্যের আধিকারিকদেরও ধন্য়বাদ জানান ভূপেন্দ্র। কুনো জাতীয় অরণ্যকে চিতাদের নিরাপদ আশ্রয়ে পরিণত করার জন্য় অভিনন্দন জানান। সেখানে নিশ্চিন্তে চিতাগুলি যে ঘোরাফেরা করতে পারছে, খেলে বেড়াচ্ছে, তার কৃতিত্ব দেন কুনো জাতীয় অরণ্যের অধিকারিক এবং কর্মীদের। এই মুহূর্তে কুনো জাতীয় অরণ্যে শাবক এবং পূর্ণবয়স্ক মিলিয়ে মোট ২৬টি চিতা রয়েছে বলেও জানান মন্ত্রী।  

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে কুনো জাতীয় অরণ্যে সন্তান প্রসব করে 'জ্বালা' নামের একটি চিতা। সে চারটি শাবকের জন্ম দেয়।  ১৯৫২ সালে ভারতে চিতাকে বিলুপ্ত হিসেবে চিহ্নিত করা হয়। ২০২২ সালে ব্যাঘ্র প্রকল্পের আওতায় চিতাকে ফেরানোর কাজ শুরু হয়। ২০২২ সালে নমিবিয়া থেকে আটটি চিতা আনা হয়। এর পর ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে আরও ১২টি চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে। এবছর জানুয়ারি মাসে সেখানে নমিবিয়া থেকে আনা একটি চিতা মারা যায়। ২০২৩ সালের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত কুনো জাতীয় অরণ্যে সাতটি পূর্ণবয়স্ক এবং তিনটি শাবক চিতা মারা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget