এক্সপ্লোর

NCERT Rewrites Ayodhya Dispute: পাঠ্যবইয়ে কেন কাটছাঁট, অযোধ্যার ইতিহাসে কাঁচি কেন? সাফাই দিল NCERT

NCERT Textbook Revised Again: সম্প্রতি দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ের নয়া সংস্করণ প্রকাশ করেছে NCERT. আর সেই বই সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

নয়াদিল্লি: পাঠ্যবইয়ে কাটছাঁট করা নিয়ে ফের বিতর্কের মুখে। সেই আবহে মুখ খুলল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT). দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে অযোধ্যা বিবাদের ইতিহাসে কাটছাঁট করা নিয়ে সাফাই দিল তারা। NCERT-র যুক্তি, ঘৃণা এবং হিংসা শিক্ষার বিষয়বস্তু হতে পারে না। পাঠ্যবইয়ে সেগুলিকে গুরুত্ব না দেওয়াই শ্রেয়। (NCERT Rewrites Ayodhya Dispute)

সম্প্রতি দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ের নয়া সংস্করণ প্রকাশ করেছে NCERT. আর সেই বই সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কারণ অযোধ্যা বিবাদ নিয়ে যে অধ্যায় ছিল আগে, চারপাতার সেই অধ্যায়কে কেটেছেঁটে দু'পাতায় নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি, বাবরি মসজিদের নামই উল্লেখ করা হয়নি কোথাও। আগাগোড়া বাবরি মসজিদের পরিবর্তে 'তিন গম্বুজ সম্বলিত নির্মাণ' লেখা হয়েছে। (NCERT Textbook Revised Again)

সেই নিয়ে বিতর্ক শুরু হতেই সাফাই দিতে এগিয়ে এসেছে NCERT. সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি শিক্ষার গৈরিকিকরণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। প্রতি বছর পাঠ্যক্রমে যে রদবদল ঘটানো হয়, সাম্প্রতিক কাটছাঁটও তার অঙ্গ বলে জানান তিনি। 

আরও পড়ুন: মুছে গেল বাবরি মসজিদের নাম, বদলে গেল অযোধ্যার ইতিহাস, পাঠ্যবই সংশোধন করে ফের বিতর্কে NCERT

কিন্তু বেছে বেছে বিজেপি-র রথযাত্রা, করসেবকদের উন্মাদনা, বাবরি মসজিদ ভেঙে দেওয়ার ঘটনা, মুখ্যমন্ত্রীর দোষী সাব্যস্ত হওয়াকে কেন বাদ দেওয়া হল, জানতে চাওয়া হলে দীনেশ বলেন, "পড়ুয়াদের এমন কিছু পড়ানো উচিত কি, যা সমাজে ঘৃণার সঞ্চার করে? শিক্ষার উদ্দেশ্য কি তাই? ছোট ছোট ছেলেমেয়েদের কি দাঙ্গার বিষয়ে পড়ানো উচিত? বড় হয়ে নিজে থেকেই জানতে পারবে। স্কুলের পাঠ্যবইতে কেন রাখতে হবে? কেন ঘটেছিল,কী ঘটেছিল, বড় হলে নিজেরাই বুঝতে পারবে। এই সব সমালোচনা, প্রতিবাদ অর্থহীন।"

শিক্ষার গৈরিকীকরণের অভিযোগ উড়িয়ে দীনেশ বলেন, "প্রাসঙ্গিকতা না থাকলে, বিষয় পাল্টে ফেলাই দস্তুর। কেন পাল্টানো যাবে না? কোনও গৈরিকীকরণ দেখছি না আমি। আমরা ইতিহাস পড়াই, যাতে পড়ুয়ারা জ্ঞান অর্জন করে। যুদ্ধক্ষেত্র প্রস্তুত করে দেওয়া আমাদের লক্ষ্য নয়।" যদিও বাবরি মসজিদ ধ্বংস নিয়ে অটলবিহারি বাজপেয়ীর আক্ষেপ এবং সমালোচনা মূলক কোনও উক্তি রাখা হয়নি বইয়ের নয়া সংস্করণে। তবে কোনও প্রশ্নেই আমল দিতে নারাজ NCERT. CBSE বোর্ডের প্রায় ৩০ হাজার স্কুল তাদের বই পড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget