এক্সপ্লোর

NCERT: ‘হোয়াটসঅ্যাপের ইতিহাস কেন পাঠ্যবইয়ে’, NCERT-র সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, বিবৃতি ২৫০ ইতিহাসবিদের

Textbook Changes: যে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বাকিদের সঙ্গে স্বাক্ষর করেছেন রোমিলা থাপার, জয়তী ঘোষ, মৃদুলা মুখোপাধ্যায়, অপূর্বানন্দ, ইরফান হাবিব এবং উপেন্দ্র সিংহও

নয়াদিল্লি: মুঘল ইতিহাসের কিছু অংশ কাটছাঁট থেকে মহাত্মা গান্ধীর হত্যা, নকশাল আন্দোলন, গুজরাত দাঙ্গা-সহ একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠ্যবই থেকে বাদ পড়েছে। সেই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সেই আবহেই এ বার মুখ খুললেন দেশের বিশিষ্ট ইতিহাসবিদ এবং শিক্ষাবিদরা। সরকারি সিদ্ধান্তের সমালোচনায় লিখিত বিবৃতি প্রকাশ করলেন তাঁরা। গোটা দেশ থেকে ওই বিবৃতিতে প্রায় ২৫০ জন স্বাক্ষর করেছেন (Textbook Changes)।

CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ইতিহাস এবং  রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে বাদ দেওয়া হয়েছে

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)-এর তরফে পাঠ্যকবইয়ে বেশ কিছু কাটছাঁট করা হয়েছে। বিশেষ করে CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ইতিহাস, এবং  রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে বাদ দেওয়া হয়েছে বিশেষ কিছু অধ্যায়। অতিমারি পরিস্থিতিতে পড়ুয়াদের বোঝা কমানোর জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে NCERT. কিন্তু তাদের এই সিদ্ধান্তের নেপথ্যে বিভাজনমূলক উদ্দেশ্য কাজ করছে বলে মত ইতিহাসবিদ এবং শিক্ষাবিদদের। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে লিখিত বিবৃতিতে।

NCERT-র সিদ্ধান্তের সমালোচনা করে যে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বাকিদের সঙ্গে স্বাক্ষর করেছেন রোমিলা থাপার, জয়তী ঘোষ, মৃদুলা মুখোপাধ্যায়, অপূর্বানন্দ, ইরফান হাবিব এবং উপেন্দ্র সিংহও। বিবৃতিতে বলা হয়, ‘অতিমারি তথা লকডাউনকে ঢাল করে পড়ুয়াদের বোঝা কমানোর অজুহাত দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান বই থেকে মুঘল আদালত, ২০০২ সালের গুজরাত দাঙ্গা, জরুরি অবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত বিতর্কিত’।

আরও পড়ুন: Farooq Abdullah: ‘মুঘল ইতিহাস বাদ দিলেও, লালকেল্লা লুকোবেন কী করে’, ফারুখের নিশানায় কেন্দ্র

অতিমারি পর্ব পেরিয়ে পড়াশোনা ফের স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে। তাই অতিমারির দোহাই এ ক্ষেত্রে খাটে না বলেও মত ইতিহাসবিদদের। তাঁদের মতে, ‘ইতিহাসকে একমুখী করে তোলার এই উদ্যোগ আসলে মিথ্যা ইতিহাসকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা। সাম্প্রদায়িক এবং জাতপাতের আধিপত্য ধরে রাখতেই এই বিশেষ উদ্যোগ। এই ধরনের ইতিহাস আজকাল হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে ঘুরে বেড়ায়। পাঠ্যবইয়ে তাকে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে আসলে শিক্ষায় রাজনীতিকে  ঢোকানোর চেষ্টা চলছে’।

চলতি শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বই থেকে মহাত্মা গান্ধী, তাঁর হত্যা, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের নিষিদ্ধ ঘোষিত হওয়ার অধ্যায় বাদ দেওয়া হয়েছে। আবার গত বছর গুজরাত দাঙ্গা, মুঘল ইতিহাস, জরুরি অবস্থা, নকশাল আন্দোলনের অধ্য়ায়ও বাদ গিয়েছে। এ ব্যাপারে কারও সঙ্গে কোনও রকম আলোচনা করা হয়নি, কোনও রকম পরামর্শ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ইতিহাসবিদ এবং শিক্ষাবিদরা। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।

বিষয়টি  নিয়ে খামোকা জলঘোলা করা হচ্ছে, দাবি NCERT-র

গোটা ঘটনায় বিতর্কের মুখে পড়ে NCERT যদিও সাফাই দিয়েছে। তাদের দাবি, বিষয়টি  নিয়ে খামোকা জলঘোলা করা হচ্ছে। পাঠ্যবইয়ের যে অংশ ‘অপ্রয়োজনীয়’ এবং ‘চাপিয়ে দেওয়া’ বলে মনে হয়েছে, সেই অংশই বাদ দেওয়া হয়েছে। কিন্তু বেছে বেছে মুঘল ইতিহাস, গান্ধী হত্যা, জরুরি অবস্থা বা গুজরাত দাঙ্গা কেন অপ্রয়োজনীয় মনে হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget