এক্সপ্লোর

Omicron: 'ওমিক্রন কোনও সাধারণ সর্দি-কাশি নয়, হালকা ভাবে নেবেন না', জানাল সরকার

Omicron Symptoms: ওমিক্রন নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়, ওমিক্রন কোনও সাধারণ সর্দি-কাশি নয়।

নয়া দিল্লি: দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। এই আবহে ওমিক্রন (Omicron) নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়, ওমিক্রন কোনও সাধারণ সর্দি-কাশি নয়। দেশের শীর্ষ কোভিড উপদেষ্টা কে পল একথা আজ জানিয়েছেন। কোভিড টাস্ক ফোর্সের প্রধান বলেন, "ওমিক্রন সাধারণ সর্দি নয়। আমরা এই ভুল ধারণাটি ছড়িয়ে পড়তে দেখছি। সেই ভাবনাকে ঠিক করা আমাদের দায়িত্ব। আসুন মাস্ক পরি এবং টিকা নিতে থাকি সকলে। তা সে যাই হোক না কেন।"


তিনি এও বলেন, "টিকা কোভিড রোখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।" স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল একদিন আগেই জানিয়েছিলেন, ওমিক্রন (Omicron) নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ওমিক্রনে মৃদু সংক্রমণ হয়। তিনি বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে হোম আইসোলেশনই যথেষ্ট। খুব কম সংখ্যক ওমিক্রন আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তবে ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ৭০ গুণ বেশি।' তবে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল এও জানিয়েছেন যে, ‘যাদের কোমর্বিডিটি আছে, তাদের উপর কীভাবে প্রভাব ফেলে, তাও অজানা। ফলে হোম আইসোলেশনের বিধি কঠোর ভাবে মানতে হবে। ওমিক্রন ভেরিয়েন্টটি এখন আধিপত্য বিস্তার করছে’। 

আরও পড়ুন, করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে ১ দিনে আক্রান্ত ২২ হাজার পার, মৃত্যু ২৩ জনের

আজ দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিকিৎসক অজয় সরকার (Dr. Ajay Sarkar) বলেন, 'যা পরিস্থিতি হচ্ছে, তা আগামিদিনে সামাল দেওয়া কঠিন হবে। আমরা দিতে পারব না - এটা ঘটনা। যেভাবে সংখ্যা বাড়ছে, আমাদের সংখ্যার পিছনে না দৌড়নোই ভালো। আমরা যতটা টেস্ট করছি, টেস্ট করছি না তার থেকেও বেশি। সবকটাই ওমিক্রন (Omicron), ফলে প্রকোপটা কম। কোভিড প্রোটকল আমাদের চালিয়ে যেতে হবে, টিকা নিতে হবে, বুস্টারটাও নিতে হবে। আমার মনে হয়, এমন দিন আসছে যে যারা পজিটিভ নয় তাঁদের কোয়ারেন্টাইন করতে হবে আর যারা পজিটিভ তাঁরা মাস্ক পরে ঘুরবেন'।

আইসিএমআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির মহামারী বিশেষজ্ঞ এবং চেয়ারপার্সন ডাঃ মুলিল জানান, সংক্রমণটি প্রায় অপ্রতিরোধ্য এবং অত্যন্ত সংক্রামক। অধিকাংশ মানুষ জানবে না যে তারা সংক্রমিত। এটি ডেল্টার চেয়ে অনেক বেশি সংক্রামক। 

 

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
ABP Ananda Top 10,11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget