এক্সপ্লোর

18th Lok Sabha Session: চাপে মোদি সরকার? প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শপথের সময় 'নিট-নিট' চিৎকার বিরোধীদের

NEET Question Paper Leak Case: অষ্টাদশ লোকসভার শুরুতেই প্রশ্নফাঁসকাণ্ডে চাপে মোদি সরকার। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শপথের সময়ও নিট-নিট চিৎকার বিরোধীদের।

নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভার (18th Lok Sabha Session) শুরুতেই প্রশ্নফাঁসকাণ্ডে (Question Paper Leak Case) চাপে মোদি সরকার। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শপথের সময়ও নিট-নিট চিৎকার বিরোধীদের। সংসদের বাইরেও বিক্ষোভ বিরোধী জোট ইন্ডিয়ার। যন্তরমন্তরে আজও বিক্ষোভ দেখাল কংগ্রেস।

প্রতিবাদ বিরোধীদের...
এবারের লোকসভা ভোটে বিজেপির জয়োরথের চাকা যে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে, সেটা ফলাফলেই স্পষ্ট। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ কিছুটা দূরে থমকে গিয়েছে তারা। শরিকদলের ভরসায় সরকার গড়তে গিয়ে জোট-রাজনীতির চাপ এবার ভাল মতো টের পেয়েছেন মোদি-শাহ, এমনই চর্চা রাজনৈতিক মহলে। এহেন পরিস্থিতি অষ্টাদশ লোকসভার শুরুতেই বিশেষ তাৎপর্যপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী। সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হলেও দেশ চালাতে যে ঐক্যমত জরুরি, এটিই ছিল তাঁর অন্যতম বার্তা। রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়ে যায়, এভাবেই কি এবারের শক্তিশালী বিরোধীদের সমীহ করে চলার সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী? তবে তাতে যে বিরোধীদের কৌশল বদলানোর নয়, সেটাও জানা ছিল। নিট এবং ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরকারকে তারা যে একেবারে প্রথম দিন থেকে চেপে ধরবে, এমন আঁচ ছিলই। বাস্তবে হলও তেমনই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন সাংসদ হিসেবে শপথপাঠ করতে উঠলেন, তখনই বিরোধী শিবির থেকে 'নিট নিট' কোলাহল। সামান্য হাসি দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন মোদি। তার পর শপথবাক্য পাঠ। কার্যত এক ছবি দেখা গেল ধর্মেন্দ্র প্রধানের শপথগ্রহণের সময়ও। 

প্রশ্নপত্র ফাঁস নিয়ে...
গত সপ্তাহে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশের নানা প্রান্তে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এমনকি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাও দাবি করা হয়। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী তখনই জানিয়েছিলেন, সংসদে এই প্রসঙ্গ তুলে সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করবেন। বস্তুত, প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে দেশের নানা প্রান্তে ক্ষোভ বাড়ছে সেটা টের পেয়েছে বিজেপি সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি-কে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এজেন্সির কাজকর্ম খতিয়ে দেখার জন্য ৭ সদস্যের উচ্চ পর্যায়ের প্যানেলও তৈরি করেছে সরকার। তবে লোকসভার অধিবেশনে এর জন্য যে সরকারকে চাপে পড়তে হতে পারে, সেটি স্পষ্ট ছিল। সংঘাতের বিষয় অবশ্য এরমাত্র এটিই নয়। প্রোটেম স্পিকার নিয়োগ নিয়েও শাসক-বিরোধীদের মধ্যে বিতর্ক হয়েছে। সব মিলিয়ে শুরু থেকেই সরগরম অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন।

আরও পড়ুন:আজ দিনভর মেঘলা আকাশে কতটা বৃষ্টির সম্ভাবনা মহানগরে? ছাতা কি লাগবে?

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget