এক্সপ্লোর

Pfizer Covid Tablet: ৯০% কার্যকর, ২৪ ঘণ্টায় দু’টি করে ট্যাবলেটেই জব্দ করোনা: ফাইজার

Pfizer Covid Tablet: সংস্থার দাবি, তাদের তৈরি ট্যাবলেট ঝুঁকিপূর্ণ রোগীদের মৃত্যু যেমন আটকায়, হাসপাতালে ভর্তিও হতে হয় না। করোনাভাইরাসের নয়া রূপ ওমিক্রনও (COVID Variant Omicron Variant) ঠেকায়।

ওয়াশিংটন: টিকা নয়, তাদের তৈরি ওষুধই (Pfizer Covid Tablet) করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী বলে এ বার দাবি করল  আমেরিকার ওষুধপ্রস্তুতকারক সংস্থা ফাইজার আইনসি। সংস্থার দাবি, তাদের তৈরি ট্যাবলেট ঝুঁকিপূর্ণ রোগীদের মৃত্যু যেমন আটকায়, তেমনই হাসপাতালে ভর্তিও হতে হয় না। শুধু তাই নয়, নোভেল করোনাভাইরাসের (Novel Coronavirus) নয়া রূপ ওমিক্রনকে (COVID Variant Omicron Variant) ঠেকাতেও এই ট্যাবলেট সমান কার্যকরী বলে মঙ্গলবার জানিয়েছে তারা।  

করোনার টিকা (COVID-19 Vaccine) নিয়ে মানুষের মধ্যে সংশয় থাকায় ট্যাবলেট তৈরির কাজে হাত দেয় ফাইজার (Pfizer INC)। ১২০০০ জনের উপর নিজেদের তৈরি ট্যাবলেটের পরীক্ষামূলক প্রয়োগ করে তারা। গত মাসে তার অন্তর্বর্তীকালীন রিপোর্টও প্রকাশ হয়। সেই সময় বলা হয়েছিল, করোনার বিরুদ্ধে ৮৯ শতাংশ কার্যকর ফাইজারের তৈরি ট্যাবলেট। 

তার পর আরও ১০০০ জনের উপর ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ হয়। তাতেই ৯০ শতাংশ কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে এ দিন জানানো হয়। বলা হয়, পরীক্ষা চলাকালীন ট্যাবলেট খেয়ে কারও মৃত্যু হয়নি। ছাড়পত্র পেলে প্যাক্সলোভিড নামে ওই ট্যাবলেট বিক্রি করবে ফাইজার। সে ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ রিটোনাভির সঙ্গে ১২ ঘণ্টা অন্তর পাঁচ দিন ট্যাবলেট খেতে হবে।

আরও পড়ুন: নতুন বছরেই ৩ বছর ও তার বেশি বয়সিদের জন্য করোনা টিকা আসছে, ঘোষণা কোভিশিল্ডের

রোগীদের উপর ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল অভূতপূর্ব বলে জানিয়েছেন ফাইজারের চিফ সায়েন্টিফিক অফিসার মিকায়েল ডলস্টেন। তিনি বলেন, ‘‘অগুনতি মানুষের জীবন বাঁচানো এবং তাঁদের হাসপাতালে ভর্তি হওয়া আটকানোই আমাদের লক্ষ্য। সংক্রমিত হওয়ার পর সঙ্গে সঙ্গে ওষুধ নিতে শুরু করলে, সংক্রমণ ছডি়য়ো পড়াও আটকানো যাবে।’’ ঝুঁকিপূর্ণ রোগীদের উপর প্রয়োগের জন্য শীঘ্রই তাঁদের তৈরি ওষুধ ছাড়পত্র পাবে বলে আশাবাদী মিকায়েল। তার জন্য কাঠখড় পোড়ানোর কোনও প্রয়োজন নেই, পরীক্ষার রিপোর্টই সিদ্ধান্তে সিলমোহর দেবে বলে মনে করছেন তিনি। 

গত মাসেই আমেরিকার (FDA) নিয়ন্ত্রক সংস্থার কাছে ওষুধের ছাড়পত্রের আবেদন জমা দেয় ফাইজার। জরুরি পরিস্থিতিতে যাতে ওষুধ প্রয়োগ করা যায়, তার জন্য আর্জি জানায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে এখনও পর্যন্ত নথিপত্রে কোনও গরমিলের খবর সামনে আসেনি। 
এই মুহূ্র্তে কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে কোনও ওষুধ বাজারে নেই। ফাইজারের প্রতিদ্বন্দ্বী সংস্থা মার্ক অ্যান্ড কো-ও যদিও নিজেদের তৈরি ওষুধের ছাড়পত্রের আবেদন জানিয়েছ।  তবে তাদের তৈরি ওষুধ মৃত্যু এবং হাসাপাতালে ভর্তি হওয়া রুখতে ৩০ শতাংশ কার্যকরী। তাই ছাড়পত্র পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ফাইজার। 

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget