এক্সপ্লোর

'ধাপে ধাপে' লকডাউন প্রত্য়াহার নিয়েও আলোচনা? করোনাভাইরাস মোকাবিলা আগামী দিনে কোন পথে, কাল সকালে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং প্রধানমন্ত্রীর

ন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার মাসাধিক লকডাউনে সমস্যায় পড়া দেশবাসীর সুরাহায়, স্তব্ধ আর্থিক কাজকর্ম চাঙ্গা করতে নানা ক্ষেত্র, সেক্টরে অল্প অল্প করে কিছুটা নিয়মবিধি শিথিল করছে। যদিও কয়েকটি রাজ্য ইতিমধ্যেই ৩ মের পরও করোনাভাইরাসের দাপট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আরও কিছুদিন লকডাউন বহাল রাখার পক্ষপাতী বলে জানিয়েছে।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা আগামী দিনে কোন পথে এগবে, তা নিয়ে সোমবার সকালে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি লকডাউন ‘ধাপে ধাপে’ তুলে নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে সূত্রের খবর। গত ৩ মে থেকে দেশে লকডাউনের দ্বিতীয় পর্ব চলছে। করোনাভাইরাস সংক্রমণের চক্র ভাঙতে সামাজিক দূরত্ব চালু করতে গত ২৫ এপ্রিল থেকে প্রথম দফার লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি করোনাভাইরাস অতিমারী রোখার ব্যাপারে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির তৃতীয় ভিডিও কনফারেন্সিং হতে চলেছে। কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার মাসাধিক লকডাউনে সমস্যায় পড়া দেশবাসীর সুরাহায়, স্তব্ধ আর্থিক কাজকর্ম চাঙ্গা করতে নানা ক্ষেত্র, সেক্টরে অল্প অল্প করে কিছুটা নিয়মবিধি শিথিল করছে। যদিও কয়েকটি রাজ্য ইতিমধ্যেই ৩ মের পরও করোনাভাইরাসের দাপট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আরও কিছুদিন লকডাউন বহাল রাখার পক্ষপাতী বলে জানিয়েছে। রবিবার সকালে এমাসের মন কি বাত অনুষ্ঠানে দেশ এখন এক যুদ্ধের মাঝখানে রয়েছে এবং দেশবাসীকে সাবধানতা, সতর্কতা অবলম্বন করে যেতে হবে বলে জানিয়েছেন। কেন্দ্র ও রাজ্যগুলির লকডাউনের কঠোর নিয়মবিধির রাশ কিছুটা আলগা করার প্রেক্ষাপটেই তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, আপনাদের অতিরিক্ত আত্নবিশ্বাসী না হতে আবেদন করছি। অত্যুত্সাহী হয়ে ভেবে বসবেন না আপনার শহর, গ্রাম, এলাকা, রাস্তা বা অফিসে তো করোনাভাইরাস এখনও আসেনি। ভয়ের কিছু নেই। এমন ভুল একেবারে করবেন না। গোটা দুনিয়ার অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়েছে। কেন্দ্র চলতি লকডাউনের মধ্যেই শহর এলাকায় আবাসিক কমপ্লেক্সের আশপাশের, পাড়ার কিছু দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। কিন্তু বাজারের ভিতরের দোকানপাট বন্ধ থাকবে ৩ মে পর্যন্ত। গ্রামীণ এলাকায় শপিং মল ছাড়া সব দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার গভীর রাতের এক আদেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, মল বন্ধ থাকলেও গ্রামীণ এলাকার বাজারগুলি বসতে পারে। যদিও কোভিড-১৯ সংক্রমিত হটস্পট ও কনটেনমেন্ট জোনে দোকানপাট খোলা, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অত্যাবশ্যক নয়, এমন পণ্যসামগ্রী ও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকার নির্দেশ দেওয়া হয়। গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ বৈঠকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা ২১ দিনের লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল শেষ হওয়ার নির্ধারিত দিনের পর আরও ২ সপ্তাহ বাড়ানোর পক্ষে সওয়াল করেন। প্রধানমন্ত্রী ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন। ২৪ মার্চ প্রথম দফার লকডাউন ঘোষণার আগে ২০ মার্চ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠেকানোর পন্থা-পদ্ধতি নিয়ে প্রথম মতামত বিনিময় করেন।

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget