এক্সপ্লোর

ফি না দিলে অনলাইন ক্লাসে যোগদানে আপত্তি কিছু বেসরকারি স্কুলের! খারিজ করে শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, এখন ফি বাড়ানোও যাবে না

এই পরিস্থিতিতে আজ সোশাল মিডিয়ায় বেসরকারি স্কুলগুলিকে ফের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, আপাতত স্কুলের ফি বাড়ানো যাবে না।

কলকাতা: করোনা প্রকোপে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পড়াশুনা চলছে অনলাইনেই। ক্লাস, পড়া বোঝা থেকে হোমওয়ার্ক সবই আসছে ই-মাধ্যমে। পড়ুয়ারাও ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করেছে এই পদ্ধতিতে। এরই মধ্যে সূত্র মারফৎ খবর, কোনও কোনও বেসরকারি স্কুল পড়ুয়াদের অনলাইন ক্লাসে যোগ দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে বেতন না দিতে পারার কারণে। এছাড়াও প্রতিবছরের মতো এবছরও যদি স্কুলের বেতন বাড়ে, এই আশঙ্কায় কপালে ভাঁজ বহু অভিভাবকেরই। লকডাউনে অনেকেরই রুজিরুটিতে টান পড়েছে। তার উপর সন্তানের শিক্ষাখাতে খরচ বাড়লে, তা সামলানো মুশকিল হতে পারে, প্রমাদ গুণছেন অনেকেই। এই পরিস্থিতিতে আজ সোশাল মিডিয়ায় বেসরকারি স্কুলগুলিকে ফের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, আপাতত স্কুলের ফি বাড়ানো যাবে না।   প্রাইভেট স্কুলগুলিকে দ্বিতীয়বার জানানো হল যে, তারা ফি বৃদ্ধি এই মুহূর্তে বাড়াতে পারবে না। শিক্ষামন্ত্রীর বক্তব্য,  স্কুলের বেতন বাবদ টাকা না দিলে অনলাইনে শিক্ষায় যোগ দিতে না দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়। সবাইকেই সেই সুযোগ দিতে হবে।  এ ব্যাপারে সরকারের মনোভাব যথেষ্ট কঠোর। আশা করি, প্রাইভেট স্কুলগুলি সরকারের এই মনোভাব অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অভিভাবকদের উপর মানসিক মানসিক চাপ তৈরি করা থেকে বিরত থাকবে। এর আগেও নতুন শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলির জন্য বড় ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। সাধারণত দেখা যায়, নতুন শিক্ষাবর্ষে বেসরকারিস্কুলগুলো বেতন বৃদ্ধি করে। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে টিউশন ফি বৃদ্ধি করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। একটি ভিডিও মারফত তিনি বার্তা দেন, ‘করোনা  পরিস্থিতির মধ্যে কয়েকটি বেসরকারি স্কুল টিউশন ফি বৃদ্ধি করেছে বলে আমাদের কাছে অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন। রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি এই পরিস্থিতিতে বেতন বা টিউশন ফি বৃদ্ধি করা যাবে না।’ করোনা পরিস্থিতি সামলে উঠে ঠিক কবে থেকে চালু হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, তা এখনও বোঝা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আর্থিক কারণে যাতে পড়ুয়াদের পড়াশুনা বিঘ্নিত না হয়, সেই কথা ভেবেই রাজ্য সরকারের এই নির্দেশ।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget