এক্সপ্লোর

Howrah : ৫ দিন বৃষ্টি না হলেও জল নামেনি, প্রতিবাদে বামনগাছির বাসিন্দারা

এরই মধ্যে ফের বৃ্ষ্টির ভ্রুকুটি।  উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আজ ও কাল জারি হয়েছে কমলা সতর্কতা।

হাওড়া, সুনীত হালদার : গত পাঁচদিন হাওড়া শহরে সেভাবে বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও জলমগ্ন হাওড়া পুরসভার বেশ কয়েকটি নিচু এলাকা। বামনগাছির ই রোড করপাড়ায় এখনও জল নামেনি।  প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান জলবন্দি মানুষ। অবশ্য হাওড়া পুরসভার পক্ষ থেকে পাম্প বসিয়ে জমা জল বের করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

গত সপ্তাহে দফায় দফায় প্রবল বৃষ্টির জেরে হাওড়া শহরের কমপক্ষে ৩৫ টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। জল থৈ থৈ করে রাস্তাঘাট, দোকান এবং বাড়ি। বৃষ্টি বন্ধ হতে শহরের বেশিরভাগ জায়গা থেকে জল নেমে গেলেও এখনও বেশ কয়েকটি নিচু এলাকায় জল জমে আছে। পচা জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার বামুনগাছি ই রোডের করপাড়ার বাসিন্দারা বেনারস রোড অবরোধ করেন। তাঁদের অভিযোগ, বারবার হাওড়া পুরসভাকে জানানো সত্ত্বেও জল নিকাশির কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পুরসভা থেকে কোন আধিকারিক দেখতে আসেন না তাঁরা কেমন আছেন। ফলে দিনের পর দিন তাদের জল যন্ত্রণা সহ্য করতে বাধ্য হচ্ছেন।

এদিকে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য্য জমা জলে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেছেন। তিনি বলেন,  এবারে অতিবৃষ্টি এবং জল নিকাশি ব্যবস্থায় ত্রুটির কারণে জল বের হতে দেরি হচ্ছে। তিনি আশ্বাস দেন,  ওই এলাকায় পাম্প বসানো হয়েছে যাতে জল নেমে যাবে।

কিন্তু এরই মধ্যে ফের বৃ্ষ্টির ভ্রুকুটি।  উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আজ ও কাল জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। এর ফলে আবারও জল জমার ভয়ে আছে হাওড়াবাসী। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget