এক্সপ্লোর

অধ্যক্ষর কাছে মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন শুভেন্দুর

এই চিঠি জমা পড়েছে বিধানসভার সচিবালয়ে। চিঠিতে অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। যদিও বিধানসভার অধ্যক্ষ বলেছেন, এখনও চিঠি হাতে পাইনি। 

কলকাতা: আনুষ্ঠানিকভাবে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানালেন বিধানসভার বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা হল চিঠি। এই চিঠি জমা পড়েছে বিধানসভার সচিবালয়ে। চিঠিতে অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। যদিও বিধানসভার অধ্যক্ষ বলেছেন, এখনও চিঠি হাতে পাইনি। 
উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুল রায়ের। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর থেকে জিতেছেন মুকুল। তাঁর তৃণমূলে যোগদানের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন, কীভাবে দলত্যাগ বিরোধী আইন রূপায়ন করতে হয়, তা তাঁর জানা আছে। মুকুল রায় নিজে থেকে  পদত্যাগ না করলে তিনি এই আইন রূপায়নের পথে হাঁটবেন।
অন্যদিকে, বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ট্যুইট করে বলেছেন,  ‘মুকুল রায় গত সপ্তাহে  সর্বসমক্ষেই তৃণমূলে যোগ দিয়েছেন।  তাঁর দলত্যাগ নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই। রাজনীতি নিজের পথে এগোবে। তবে আইন তাঁর পদত্যাগ দাবি করে। কারণ তিনি বিজেপির প্রতীকে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন। আশা করা যায় তিনি নিজেই পদত্যাগ করবেন,  যেভাবে ২০১৭ সালে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন... ‘সেই পথই তিনি অনুসরণ করবেন।’
শুভেন্দু অধিকারী গতকাল  বলেছিন, ‘মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সব প্রক্রিয়া শেষ। আজ বিধানসভার রিসিভ সেকশন বন্ধ ছিল।  কাল সকাল এগারোটায় ফের বিধানসভায় যাওয়া হবে। কালও রিসিভ সেকশন বন্ধ থাকলে অধ্যক্ষকে ইমেল পাঠানো হবে।’
উল্লেখ্য, এই ইস্যুতে শুভেন্দুকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের বক্তব্য,  শুভেন্দুর আগে উচিত তাঁর বাবা শিশির অধিকারীকে দলত্যাগ বিরোধী আইনের পাঠ দেওয়া। উল্লেখ্য, মুকুল রায় তাঁর ইস্তফা দানের বিষয়টি সিদ্ধান্ত দল নেবে বলে জানিয়েছেন। 

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। ভোটের পর আবার উল্টো স্রোত। বিশেষ করে সপুত্র মুকুল রায় তৃণমূলে ফিরতেই আরও তাঁর অনুগামী নেতাদেরও পুরানো দলে ফিরে আসার জল্পনা জোরদার হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন বিধায়কও থাকতে পারেন বলে জল্পনা। এরইমধ্যে শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি বিরোধী দলনেতা। দলত্যাগ বিরোধী আইন কীভাবে কার্যকর করতে হয়, তা তাঁর জানা আছে। 
গত সোমবার  দলীয় বিধায়কদের সঙ্গে করে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। বিজেপি বিধায়কদের সঙ্গে রাজভবনের খোলা বারান্দায় বৈঠক করেন জগদীপ ধনকড়।রাজভবনের বাইরে বেরিয়ে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের দাবি জানিয়ে, মুকুল রায়ের উদ্দেশে সময়সীমা বেধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন,  কৃষ্ণনগর উত্তরের বিধায়ক আশা করব বুধবারের মধ্যে পদত্যাগ করবেন। নইলে রাজ্যপালের কাছে আবেদন করব। বিধানসভার অধ্যক্ষ ব্যবস্থা না নিলে আইনের দ্বারস্থ হব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget