এক্সপ্লোর

'তৃণমূল অক্সিজেন পার্লার, মমতা অক্সিজেন সিলিন্ডার', মুকুলের প্রত্যাবর্তন প্রসঙ্গে মন্তব্য কাঞ্চনের

এ দিন তিনি আরও বলেন, 'অন্য দলে গেলে এই অক্সিজেন মিলবে না। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা খাবি খাওয়া মাছেদের মতো ফিরে আসছে'।

হুগলি: 'তৃণমূল দলটা হল অক্সিজেন পার্লার। আর অক্সিজেন সিলিন্ডার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।' রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল-সহ একাধিক নেতাদের তৃণমূলে ফেরার জল্পনা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। 

এ দিন তিনি আরও বলেন, অন্য দলে গেলে এই অক্সিজেন মিলবে না। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা খাবি খাওয়া মাছেদের মতো ফিরে আসছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আচমকা উপস্থিতি, রাজ্য-রাজনীতিতে যে নতুন জল্পনা তৈরি করেছে, তা অব্যাহত রইল রবিবারও। তাহলে কি মুকুল রায়ের পর তৃণমূলে ঘরওয়াপসি হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়েরও? এই জল্পনা যতই ঘুরপাক খাচ্ছে, ততই রাজ্যের শাসক দলের অন্দরে বাড়ছে বিরোধিতার সুর।

কখনও নাম না করে, আবার কখনও নাম করেই প্রাক্তন বনমন্ত্রীর বিরুদ্ধে পরপর পোস্টার পড়ছে তাঁরই নির্বাচনী এলাকা ডোমজুড়ে। শনিবাসরীয় সন্ধেয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে হঠাত্‍ই হাজির হন রাজীব বন্দ্যোপাধ্যায়।

উল্লেখযোগ্য ভাবে তাঁর গাড়িতে দেখা যায় মা-মাটি-মানুষ লেখা উত্তরীয়, তৃণমূলের ব্যাজ। দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বৈঠক। আর এর পরেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরানো নিয়ে বিরোধিতা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। একাধিক মন্তব্যও করেছে রাজনৈতিক মহল।  

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের কাছে গেলো বলে কি গঙ্গাজলে শুদ্ধ হয়ে গেলো নাকি? ও আমাদের কর্মিদের উপর অত্যাচার করেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাড়া করিয়েছে।

তৃণমূলে প্রত্যাবর্তনের আশায় বিজেপির যেসব নেতারা দিন গুনছেন, তাঁদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দলের তারকা বিধায়কদের একাংশ।  কাঞ্চন মল্লিকের পাশাপাশি তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছেন, এ ব্যাপারে তৃণমূল নেত্রী যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের সিদ্ধান্ত।

যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাহলে কি বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে রাজীবের? আগামীদিনে কি তাঁকে ফের দেখা যেতে পারে দলবদলের মঞ্চে? এসবপ্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনৈতিক মহলে।  

সেরা শিরোনাম

Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget