এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপ সহ ঘূর্ণাবর্তের জের, রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।

কলকাতা: কলকাতায় সকাল থেকে বৃষ্টি। উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টি। কখনও বা মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির হাত থেকে রাজ্যবাসীর এখনই রেহাই নেই। আগামী রবিবার পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। 

আষাঢ়স্য প্রথম দিবসে, সেই যে মেঘদূত বৃষ্টি বয়ে এনেছিল। এখনও তার বিরাম নেই। কখনও ঝিরিঝিরি। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলা। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত, তা নিম্নচাপে পরিণত হয়ে বিহার ও উত্তরপ্রদশের ওপর অবস্থান করছে। তার জেরে, শনি-রবি রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। কোথাও মাঝারি, কোথাও বজ্রবিদ্যুত্ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এই আবহাওয়া আগামীকাল পর্যন্ত বজায় থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই হাওয়া অফিস জানিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও একেবারেও বন্ধ হয়ে যাবে তা নয়। দফায় দফায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। এদিকে কলকাতার বেশ কয়েকটি জায়গায় এখনও রয়েছে জল। কলকাতা ট্রাফিক পুলিশ মনে করছে, আরও বৃষ্টি হলে কলকাতার যেসব জায়গায় জল জমে থাকে সেখানে জল ফের জমবে। ফলে আবারও জমা জলে গাড়ির গতি স্লথ হয়ে যাবে।

সেরা শিরোনাম

Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget