এক্সপ্লোর

Uttarkashi Tunnel Rescue: সুড়ঙ্গে কীভাবে নিজেদের উজ্জীবিত রেখেছিলেন ? প্রধানমন্ত্রীকে যা জানালেন উদ্ধার হওয়া শ্রমিকরা

Rescued Workers : শেষমেশ সুড়ঙ্গ থেকে বেরোতে পারায় তাঁরা প্রধানমন্ত্রী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও উদ্ধারকারী দলকে তাদের চেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন

নয়াদিল্লি : উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে ৪১ জন শ্রমিককে। এতদিন সুড়ঙ্গের মধ্যে থাকতে হয়েছে তাঁদের। যা এককথায় কঠিন। কিন্তু, এই পরিস্থিতিতেও কীভাবে নিজেদের উজ্জীবিত রাখলেন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা ? সেকথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানালেন শ্রমিকরা। তাঁদের বক্তব্য, সকালে হাঁটাহাঁটি করে আর যোগ চর্চা করেই নিজেদের সতেজ রাখতে সক্ষম হয়েছেন তাঁরা।

এদিকে, শেষমেশ সুড়ঙ্গ থেকে বেরোতে পারায় তাঁরা প্রধানমন্ত্রী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও উদ্ধারকারী দলকে তাদের চেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেই সময় উদ্ধারকারী এক শ্রমিক বলেন, 'আমরা কোনও চিন্তাই করিনি। কারণ, সরকার যখন বিদেশে থাকা ভারতীয়দের উদ্ধার করেছে, আমরা জানতাম আমরা তো দেশের মধ্যেই আছি।'

মঙ্গলবার রাতে উদ্ধার হওয়ার শ্রমিকদের সঙ্গে ফোনে কথোপকথনের সময় মোদি তাঁদের বলেন, "এতদিন বিপদে থাকার পর নিরাপদে বেরিয়ে আসার জন্য় আপনাদের অভিনন্দন। এটা আমার কাছে খুব খুশির খবর। ভাষায় প্রকাশ করতে পারব না। যদি খারাপ কিছু ঘটে যেত, বলে বোঝাতে পারব না সেটা কীরকম হতো। ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে নিরাপদে আছেন।"

 

PMO থেকে প্রকাশ করা সেই ভিডিওয় প্রধানমন্ত্রীকে উদ্ধার হওয়া শ্রমিকদের বলতে শোনা যাচ্ছে, '১৭ দিন কম সময় নয়। আপনারা সকলে প্রচুর সাহস ও উৎসাহ দেখিয়েছেন।'

৪০০ ঘণ্টার লড়াই শেষে গতকাল সুড়ঙ্গ থেকে ৪১ জন শ্রমিকই উদ্ধার করা হয়। মৃত্যুর সঙ্গে যুদ্ধে জীবনেরই জয়, মুক্তির আলো দেখেন ৪১ জন শ্রমিক।  বিপর্যয়ের ১৭ দিনের মাথায় উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় শ্রমিকদের। সুড়ঙ্গ থেকে প্রথম উদ্ধার করা হয় ২ শ্রমিকে। যাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা বিজয় হোরো, গণপতি হোরো। এরপর ধীরে ধীরে উদ্ধার করা হয় বাকি শ্রমিকদের। ৪১ শ্রমিককে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারী শ্রমিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়েন বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জন। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। অন্যদিকে, কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদারও আটকে পড়েন সুড়ঙ্গ বিপর্যয়ে। ১৭ দিনের মাথায় গতকাল খোলা আকাশ দেখতে পান তাঁরাও। বাড়িতে সে খবর পৌঁছতেই খুশির হাওয়া সেই সকল শ্রমিকের বাড়িতে। উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ আছেন বলে জানা গেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget