এক্সপ্লোর

Benjamin Netanyahu: ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন বেঞ্জামিন নেতানিয়াহু

Israel PM: ইজরায়েলের গোঁড়া ইহুদি পার্টি এবং কট্টর-দক্ষিণপন্থীরাও সমর্থন করেছে নেতানিয়াহুকে। ৭৩ বছরের পোড় খাওয়া রাজনীতিবিদ ফের প্রধানমন্ত্রী পদে আসতে চলেছেন।

নয়া দিল্লি: ১৮ বছর পর ইজরায়েলে ক্ষমতায় ফিরলেন প্রবীন ইজরায়েলি নেতা (Israel Leader) বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। পার্লামেন্টে নতুন সরকারের প্রতি আস্থা ভোট পাশ করার পর নেতানিয়াহু শপথ নেন। ১ নভেম্বর নেতানিয়াহু সেদেশে সরকার গড়ার মতো সমর্থন পেয়েছেন। ডানপন্থী সরকারকে নেতৃত্ব দিয়ে ষষ্ঠবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। 

ইজরায়েলের গোঁড়া ইহুদি পার্টি এবং কট্টর-দক্ষিণপন্থীরাও সমর্থন করেছে নেতানিয়াহুকে। ৭৩ বছরের পোড় খাওয়া রাজনীতিবিদ ফের প্রধানমন্ত্রী পদে আসতে চলেছেন। সেদেশের পার্লামেন্টের স্পিকার ইয়ারিভ লেভিন একটি বিবৃতিতে জানিয়েছিলেন স্থানীয় সময় সকাল ১১টায় নেসেট-এর এক বিশেষ অধিবেশনে সরকার গড়ার জন্য ভোটাভুটি। মঙ্গলবার নেতানিয়াহু বলেছেন, তিনি একটি নতুন সরকার গড়েছেন। তিনি ক্ষমতায় ফিরছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি ইজরায়েলের রাজনৈতিক ইতিহাসে সর্বাধিক দক্ষিণপন্থী জোট হতে চলেছে।                          

আরও পড়ুন, মোদির যাত্রাপথে নীল-সাদা কাপড়ের আচ্ছাদন, 'ঝুপড়ি ঢাকতেই পর্দা' কটাক্ষ বিজেপির

এর আগে নেতানিয়াহু প্রথম দফায় ১৯৯৬ থেকে ১৯৯৬ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত বারো বছর ইজরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। নেতানিয়াহুর দক্ষিণপন্থী লিকুদ পার্টি সেদেশের চরমপন্থী গোঁড়া পার্টি এবং কট্টরপন্থীদের সংগঠনকে সঙ্গে নিয়ে সরকার গড়ছে। জোট সরকারে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে জায়গা পেতে চলেছেন ইতামার বেন গিভির এবং গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন বেজালেল স্মোত্রিচ। আরয়েহ দেরি-কেও ভীষণ গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব দিয়েছেন বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এর মধ্যে স্মোত্রিচ অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের প্রবল সমর্থক। তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পশ্চিম তীরের প্রশাসনিক ক্ষমতাও হাতে পেতে পারেন। 

নেতানিয়াহু নির্বাচনে জয়ী হওয়ার পর প্রায় দুই মাস ধরে তাঁর জোটসঙ্গীদের সঙ্গে চুক্তি করেছেন। তাঁদের সমর্থনে সরকার গঠনের দাবি জানিয়েছেন। তার আগেই পরবর্তী সরকারকে তীব্র আক্রমণ করেছেন ইজরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিদ। তিনি এই নতুন আইনি সংশোধন বা পরিবর্তনের পর বলেছেন যে নতুন সরকার শপথ নেওয়ার আগেই ‘এখনও পর্যন্ত ইজরায়েলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ সরকার বলে প্রমাণিত হয়েছে।                                                                                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget