এক্সপ্লোর

Israel-Palestine War: মুহূর্তের মধ্যে ছারখার করে দিতে পারে চারিদিক, রাতের অন্ধকারে গাজায় পড়ল ফসফরাস বোমা!

Israel-Palestine Conflict: হোয়াইট ফসফরাস মোমের মতো চটচটে, হলুদ রংয়ের এক রাসায়নিক।

নয়াদিল্লি: পাঁচদিনেই ভয়াবহতা চরমে। মৃত্যুসংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই। তার মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। হামাসের মোকাবিলা করতে গাজায় হোয়াইট ফসফরাস বোমা নিক্ষেপ করার অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে (White Phosphorous Bombs)। বুধবার গভীর রাতে ইজরায়েল গাজায় হোয়াইট ফসফরাস বোমা ফেলে বলে অভিযোগ সামনে আসছে। ঝাঁকে ঝাঁকে আগুনের গোলার মতো স্ফূলিঙ্গ মাটিতে নেমে আসার একটি ভিডিও-ও সামনে এসেছে। ওই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। কিন্তু ক্যামেরায় যা ধরা পড়েছে, তা দেখে প্রমাদ গুনছে আন্তর্জাতিক মহল। (Israel-Palestine War)

হোয়াইট ফসফরাস বোমা কী?

হোয়াইট ফসফরাস মোমের মতো চটচটে, হলুদ রংয়ের এক রাসায়নিক। তীব্র গন্ধ, খানিকটা রসুনের মতো। অত্যন্ত দাহ্য একটি রাসায়নিক হোয়াইট ফসফরাস। বিস্ফোরণের সময় অতি উজ্জ্বল আলোর ছটায় ঢেকে যায় চারিদিক। রাতের অন্ধকারে শত্রুপক্ষকে নিধনে, হিংসাত্মক কাজে এই রাসায়নিক ব্যবহৃত হয় অনেক দেশেই। (Israel-Palestine Conflict)

এই হোয়াইট ফসফরাস রাসায়নিক ব্যবহার করে বোমা বিস্ফোরণ ঘটালে, তাপমাত্রার পারদ একধাক্কায় ১৩০০ ডিগ্রিতে পৌঁছে যায়। আলোর ঝলকানিতে ধাঁধা লেগে যায় চোখে।  ধূসর ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এমন পরিস্থিতিতে স্মোকস্ক্রিন সেনসিটিভ জোন তৈরি করতে হয় মানুষের নিরাপত্তার জন্য। এই বোমা বিস্ফোরণ ঘটলে গদ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। রাসায়নিকটি চটচটে হওয়ায় মাটি কামড়ে কার্যত পড়ে থাকে বোমার উপাদান। জামাকাপড় এমনকি গা থেকেও উঠতে চায় না। এমনকি ক্ষত সেরে গেলেও, ভিতরে থেকে যেতে পারে।

আরও পড়ুন: Israel-Palestine War: গভীর রাতে গাজায় পড়ল ফসফরাস বোমা! পঞ্চম দিনে যুদ্ধে হত ৩৬০০

হোয়াইট ফসফরাস বোমার ইতিহাস

আনুমানিক ১৮০০ সাল থেকে হোয়াইট ফসফরাসকে বোমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে। ইংরেজ বাহিনীর বিরুদ্ধে এর ব্যবহার করেছিলেন আইরিশরা।  আইরিশরাই এর ফর্মুলা বের করেছিলেন বলে জানা যায়, যা 'ফেনিয়ান ফায়ার' নামে পরিচিত। দুই বিশ্বযুদ্ধে ইংরেজ বাহিনীও এর ব্যবহার করেছে। ইরাকের ফল্লুজায় রাসায়নিক বোমা হিসেবে হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করেছে আমেরিকাও। শেষ বার, ইউক্রেনের বাখমুটে রাশিয়া হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করে। 

ঘনবসতিপূর্ণ গাজায় এবার হোয়াইট ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। আর তাতেই আতঙ্কে প্রহর গুনছে আন্তর্জাতিক মহল। কারণ হোটাইট ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ। নিরীহ নাগরিকদের উপর হোয়াইট ফসফরাস বোমার প্রয়োগ যুদ্ধাপরাধের আওতায় পড়ে। ১৯৭২ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব হোয়াইট ফসফরাসের ব্যবহার নিষিদ্ধ করতে প্রস্তাব পাস হয়। ১৯৮০ সালে গোটা বিশ্বে এই প্রস্তাবে সম্মত হয়। অগ্নিসংযোগকারী যাবতীয় অস্ত্রের উপর বিধিনিষেধ চাপে।

তবে ইজরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ প্রথম বার উঠছে না। এমনকি ২০০৬ সালে লেবানন যুদ্ধের সময় হোয়াইট ফসফরাস দিয়ে তৈরি মর্টার শেল ছোড়ার অভিযোগ স্বাকীরও করে নেয় তারা। ২০০৮-'০৯ সালে গাজা যুদ্ধের সময়ও ইজরায়েল হোয়াইট ফসফরসাম বোমা ছোড়ে বলে অভিযোগ ওঠে। সিরিয়ার যুদ্ধেও হোয়াইট ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ সামনে আসে বাশার আল-আসাদের বিরুদ্ধে। সেই নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন মানবাধিকার কর্মীরা। কিন্তু বিশ্বের প্রায় সব শক্তিধর দেশই এই বিধিনিষেধ লঙ্ঘন করেছে।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget