এক্সপ্লোর

কেউ কেউ প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে জিহাদি সংগ্রহ করছে, বললেন প্রধানমন্ত্রী

দুবাই: সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে প্রযুক্তির গঠনমূলক ব্যবহারের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘কেউ কেউ প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে জিহাদি সংগ্রহ করছে। এখনও দারিদ্র্য ও অপুষ্টি দূর করা সম্ভব হয়নি। আমরা সবার কাছে উন্নয়ন পৌঁছে দিতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও অর্থের একটি বড় অংশ, সময় ও সম্পদ ব্যয় করছি ক্ষেপণাস্ত্র ও বোমা বানানোর কাজে। আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে উন্নয়নের জন্য, ধ্বংসের জন্য নয়।’ ষষ্ঠ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভারত অতিথি রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে। ১৪০টি দেশের চার হাজারেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই সম্মেলনে আমার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া শুধু আমার কাছেই নয়, ১২৫ কোটি ভারতীয়র কাছে গর্বের বিষয়। দুবাই সরকার যেভাবে প্রযুক্তি ব্যবহার করে মরুভূমিকে বদলে দিয়েছে, সেটা অলৌকিক। সারা বিশ্বের জনসংখ্যা বেড়ে চলা সত্ত্বেও ৯.৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করেন। দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা, আবাসন ও মানব বিপর্যয়ের মতো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে আমাদের। উন্নয়নের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা সম্ভব। আমার সরকার প্রযুক্তির মাধ্যমে সেটাই করছে।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের সরকারের মন্ত্র হল সবকা সাথ, সবকা বিকাশ। ১২৫ কোটি দেশবাসীকে ক্ষমতাশালী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির উপর নজর দিচ্ছে সরকার। গত ২৫ বছরে ভারতে মাতৃত্বকালীন মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমে গিয়েছে। সারা বিশ্বে এটা অর্ধেক হয়ে গিয়েছে। ভারতে ট্যাক্সিতে চড়লে প্রতি কিলোমিটারে ১০ টাকা ভাড়া দিতে হয়। কিন্তু মঙ্গলে যাওয়ার খরচ প্রতি কিলোমিটারে সাত টাকা। ভারতে ৬৫ শতাংশ নাগরিকের বয়স ৩৫-এর কম। যুবকদের প্রযুক্তির মাধ্যমে ক্ষমতাশালী করে তুললেই নতুন ভারতের স্বপ্ন সফল হবে।’

সেরা শিরোনাম

India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
India-US Trade Deal : 'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
India-Pakistan Conflict: সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত
সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত
Sheikh Hasina : 'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?
'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?

ভিডিও

Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget