এক্সপ্লোর

Cyclone Yaas Update: সন্ধে নয়, বুধবার দুপুরের পরই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ধেয়ে আসছে বাংলা-ওড়িশা উপকূলের দিকে।

কলকাতা: গতি বাড়িয়ে আগেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ধেয়ে আসছে বাংলা-ওড়িশা উপকূলের দিকে। বুধবার দুপুরের পরই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। 

মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। আগামীকাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার সকাল থেকেই দাপট দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড় ইয়াস। দুপুরের পর আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে স্থলভূমিতে। দিঘা থেকে বালেশ্বরের মধ্যে স্থলভাগে ঢোকার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। স্থলভাগে ঢোকার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দুপুরের পর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

আমফানের স্মৃতি এখনও টাটকা। বহু এলাকাতেই এখনও মেটেনি আমফানের ক্ষত! তার মধ্যেই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে আরও একটা ঘূর্ণিঝড়, ‘ইয়াস’। সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ। সোমবার সকাল থেকেই প্রভাব দেখাতে শুরু করেছে ‘ইয়াস’। আকাশের মুখ ভার। সঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। সতর্ক থাকতে শহর কলকাতা থেকে জেলায় জেলায় চলছে প্রস্তুতি।

পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। ফাঁকা দিঘার সমুদ্র সৈকত। ধূ-ধূ করছে এলাকা। গ্রামে গ্রামে মাইকে সতর্কতামূলক প্রচার করছে পুলিশ। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বারবার ধাক্কা খেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা। তছনচ হয়ে গেছে অসংখ্য সাধারণ মানুষের জীবন। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ঘর-বাড়ি। এবার সেই জেলায় স্থলপথে চলছে প্রচার। জলপথে নজরদারি। নজর আকাশপথ থেকেও। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। ঝড়ের সময় বিল বোর্ড, গাছ অথবা বিপজ্জনক বাড়ির নিচে গাড়ি পার্কিংয়ে নিষেধ করা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকায় উল্লেখ, ঝড়ের সময় প্রয়োজন অনুযায়ী উড়ালপুল অথবা সেতুতে যান চলাচল বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget