এক্সপ্লোর

Cyclone Yaas: উত্তাল দিঘায় জলমগ্ন রাস্তা, ভেসে গেল গাড়ি

দিঘাতে গার্ডওয়াল টপকে ঢুকছে সমুদ্রের জল। হু হু করে জল ঢুকছে মন্দারমণিতে।

দিঘা: প্রবল গতিতে ধেয়ে আসছে ইয়াস। সকাল থেকেই দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড়। দিঘায় শুরু হয়েছে প্রবল জলোচ্ছাস। উত্তাল সমুদ্র। দিঘাতে গার্ডওয়াল টপকে ঢুকছে সমুদ্রের জল। হু হু করে জল ঢুকছে মন্দারমণিতে। প্লাবিত হয়েছে তাজপুরও। একইসঙ্গে মন্দারমণির হোটেলেও ঢুকেছে জল। জল ঢুকছে সমুদ্র সংলগ্ন দোকানগুলিতে। সমুদ্র তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করতে কোমরবেধে নামে প্রশাসন। হলদিয়ায় নদীতে বৃদ্ধি হয়েছে জলস্তর। মঙ্গলবার সন্ধেয় নামানো হয়েছে সেনা। 

দিঘার সমুদ্রের ভয়াল রূপ দেখা যায় এদিন। প্রবল জলোচ্ছ্বাসে বোল্ডার টপকে রাস্তায় চলে আসছে ঢেউ। প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে বৃষ্টি। সকাল সাড়ে ৭টা নাগাদ গার্ডওয়াল টপকে দিঘা শহরে জল ঢুকতে শুরু করে। কার্যত জলের তলায় আশপাশের দোকানগুলো। জলে ভাসছে মোটরবাইক।

আগেই দিঘা ও আশপাশের এলাকা থেকে বাসিন্দা ও স্থানীয় হোটেল থেকে সমস্ত কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। ঝোড়ো হাওয়ার দাপট দেখা যায়  দিঘার কাছে রামনগর ২ নম্বর ব্লকের সতিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১৬-র বি জাতীয় সড়কে গাছ উপড়ে বিপত্তি। দ্রুত এলাকায় পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে এনডিআরএফ।

মন্দারমণিতে প্রভাব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। আশপাশের হোটেলগুলোতে জল ঢুকে যায়। রাস্তা টপকে গ্রামগুলোতেও জল ঢুকতে শুরু করেছে। প্রবল ঝোড়ো হাওয়ায় উড়ে গিয়েছে বেশ কিছু বাড়ির চাল। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব হলদিয়াতেও। হলদি নদীতে জলোচ্ছ্বাস। জল ঢুকতে শুরু করেছে হলদিয়া শিল্পাঞ্চলে। বাঁধ ভেঙে নদী তীরবর্তী এলাকায় জল ঢোকার আশঙ্কা। দোকান বেঁধে রাখছেন স্থানীয় ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুর জেলায় সব মিলিয়ে ভেঙেছে ৫১টি বাঁধ।

নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। ৩ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলবে। ল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়বে। বাড়বে বৃষ্টি।আজ সকালে সাইক্লোনের ক্লাউড ওয়াল ঢুকতে শুরু করায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার। সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরে। দিঘায় সকাল সাড়ে ৬টায় ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ইয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেরা শিরোনাম

LPG Subsidy: আজ থেকে এই গ্রাহকরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?
আজ থেকে এই গ্রাহকরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Gujarat News: ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget